মেয়েদের হকি বিশ্বকাপে ভারতের পতাকার অবমাননা!
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৫৫ পিএম, ২২ জুলাই ২০১৮ রবিবার
এফআইএইচ মেয়েদের হকি বিশ্বকাপের একটি ইভেন্টে ভারতের জাতীয় পতাকার অবমাননা করার অভিযোগ উঠেছে৷ বিশ্বকাপের আয়োজকদের পক্ষ থেকে লন্ডনে টেমস নদীর পাড়ে আয়োজিত একটি ইভেন্টে আমন্ত্রণ জানানো হয় অংশগ্রহণকারী সমস্ত দলের অধিনায়িকাদের৷
অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ভারতের হকি দলের ক্যাপ্টেন রাণী রামপাল৷ এই অনুষ্ঠানেই ভারতের জাতীয় পতাকার চিরাচরিত রুপে কাঁচি চালানো হয়৷
হকি ওয়ার্ল্ড নিউজ নামে একটি সংস্থার টুইটারে প্রকাশিত ছবিতে দেখা যায় ভারতের পতাকা থেকে বাদ দেওয়া হয়েছে অশোক চক্র চিহ্নটি৷ বিষয়টি নিয়ে ক্ষুদ্ধ ভারতের হকি ফেডারেশন এবং সমর্থকরা৷ সোশ্যাল মিডিয়াতেও পুরো ঘটনার সমালোচনা করেন ফ্যান থেকে হকির সঙ্গে জড়িত থাকা ব্যক্তিত্বরা৷ এফআইএইচ মেয়েদের হকি বিশ্বকাপের মতো একটি বড় ইভেন্টে এরকম ঘটনা কী করে ঘটে তা নিয়েও প্রশ্ন তুলেছে অনেকে৷
ভারতের ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা থেকে অশোকচক্র বাদ দেওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়েছে লন্ডনে উইমেন হকি ওয়ার্ল্ড কাপের আয়োজকরা৷ ভবিষ্যতে এরকম ঘটনা যাতে না ঘটে তার জন্য লন্ডনে উপস্থিত ভারতীয় হকিদলের খেলোয়াড় এবং আধিকারিকরা সংশ্লিষ্ট সংস্থাকে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন৷ ২১ জুলাই আয়োজক দেশ ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ৷
১৯৭৪ সাল থেকে শুরু হওয়া হকির এই ইভেন্টটিতে ভারতের নারী হকিদল এর আগে মোট ছবার অংশ নিয়েছে৷ ইভেন্টির শুরুর বছরই সর্বোচ্চ চতুর্থস্থানে শেষ করেছিল ভারত৷ এবছরও লন্ডনে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে সপ্তমবারের জন্য অংশ নিতে চলেছে ভারতের নারী হকি দল৷ নিজেরদের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরির ব্যাপারেও আশাবাদী ভারতের মেয়েরা৷
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











