যে কৌশলে আজ মাঠে নামবে আর্জেন্টিনা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৯ এএম, ২২ নভেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
‘সম্ভবত এটাই আমার শেষ বিশ্বকাপ। আমার ও আমাদের স্বপ্নপূরণের এটাই শেষ সুযোগ’—কাতার বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এসে এভাবেই নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। সেই লক্ষ্য পূরণে আজ (২২ নভেম্বর) সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে লে আলবিসেলেস্তেরা।
আরব দেশটির বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনার দুঃশ্চিন্তা চোট। দলের অন্যতম সেরা পারফরমার জিওভান্নি লো সেলসো ইতোমধ্যে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন। এই সেন্ট্রাল মিডফিল্ডারের বড় দায়িত্ব কে পূরণ করবে, সেটি নিয়ে রয়েছে বড় সংশয়।
এ ছাড়াও বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে ইনজুরিতে ছিটকে গেছেন নিকোলাস গঞ্জালেস এবং জোয়াকন কোরেয়াও। ফলে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ ম্যাচের আগেই ঘোষণা দেওয়া কিছুটা কঠিনই বটে। তবুও আর্জেন্টিনার কিছু সংবাদ মাধ্যমের সূত্রের ওপর ভিত্তি করে আরটিভি অনলাইনের জন্য আকাশী নীল জার্সিধারীদের সম্ভাব্য একাদশ দেওয়া হচ্ছে।
এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে আর্জেন্টিনার কোচ নিজ দলকে ৩-৪-৩ ফরমেশনে খেলাতে পারেন বলে আলোচনা উঠছে। স্কালোনির দলে মূল গোলরক্ষক হিসেবে গোলপোস্টের দায়িত্ব সামলাবেন বাজপাখি খ্যাত এমিলিয়ানো মার্টিনেজ।
এই তারকা গোলরক্ষকের সামনে ডিফেন্সের দায়িত্ব সামলানোর জন্য স্কালোনি সবচেয়ে বেশি ভরসা রাখবেন সেন্টারব্যাক হিসেবে খেলা টটেনহ্যামের ক্রিশ্চিয়ান রোমেরোর ওপর। তার পাশে লেফটব্যাক হিসেবে নিকোলাস ওটামেন্ডি এবং রাইটব্যাক হিসেবে নাহুয়েল মলিনার মাঠে নামার সম্ভাবনা সবচেয়ে বেশি।
মিডফিল্ডকে শক্তিশালী করে মাঠে নামার কৌশল আলবিসেলেস্তেদের কোচ স্কালোনির। যেখানে তিন খেলাবেন ৪ জনকে। তাদের মধ্যে রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেসের মাঠে নামা প্রায় নিশ্চিত। অন্য দুই পজিশনের জন্য অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস ট্যাগলিয়াফিকো নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে।
আক্রমণভাগ সামলানোর জন্য আর্জেন্টিনার কোচ স্কালোনি বড় ভরসা রাখবেন মেসির উপরই। তাকে শুরুর একাদশে সঙ্গ দেবেন লাউতারো মার্টিনেজ এবং অ্যানহেল ডি মারিয়া। এরমধ্যে মেসিকে কিছুটা নিচে রেখে মার্টিনেজকে নাম্বার নাইন হিসেবে খেলানোর সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি।
সম্ভাব্য ফরমেশন (৩-৪-৩)
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজ, লউতারো মার্টিনেজ, অ্যানহেল ডি মারিয়া, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস ট্যাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার/আলেজান্দ্রো গোমেজ।
আর্জেন্টিনার কোচ: লিওনেল স্কালোনি।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






