সার্বিয়া-ক্যামেরুনের স্বপ্ন ভেঙে নকআউটে সুইজারল্যান্ড
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৭ এএম, ৩ ডিসেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
সার্বিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে ব্রাজিলের সঙ্গে গ্রুপ পর্ব উৎরে গেছে সুইজারল্যান্ড। এতে ব্রাজিলের বিপক্ষে জয় তুলে নিয়েও গ্রুপ পর্ব টপকানো হলো না ক্যামেরুনের।
শুক্রবার (২ ডিসেম্বর) কাতারের ৯৭৪ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই সুযোগ তৈরি করতে থাকে সার্বিয়া। পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তুলেছিল সুইজারল্যান্ডও। কিন্তু গোলের মুখ দেখছিল না কোনো দলই।
তবে ম্যাচের বয়স যখন ২০ মিনিট, তখন গোল পায় সুইজারল্যান্ড। সার্বিয়ার ডি বক্সের ভেতর রিকার্ডো রদ্রিগেজের শটে বল পেয়ে যান ডি সো। জারদান শাকিরিকে পাস দেন তিনি। বক্সের ডান প্রান্ত থেকে বাম পায়ের শটে বল জালে জড়ান এই তারকা ফুটবলার। এ নিয়ে সবশেষ তিন বিশ্বকাপেই গোল পেলেন শাকিরি।
এর ৬ মিনিট পরই সার্বিয়াকে সমতায় ফেরান আলেক্সান্দার মিত্রোভিচ। দুসান টেডিচের পাস থেকে ডি-বক্সের ভেতর থেকে হেড করেন তিনি। তার নেওয়া হেড ফেরাতে পারেননি সুইস গোলরক্ষক। প্রায় দশ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে সার্বিয়া। এবার দলকে লিড পাইয়ে দেন অধিনায়ক দুসান ভ্লাহোভিচ।
বিরতির আগে ম্যাচের স্কোর লাইন করে ২-২ করে সুইজারল্যান্ড। এবার গোলদাতা ব্রিল এম্বোলো। বিরতি থেকে ফিরেই এগিয়ে যায় সুইসরা। ভারগাসের পাস থেকে এ গোলটি করেন রেমো ফ্রেউলার।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে এগিয়ে যায় সুইজারল্যান্ড। রুবেন ভার্গাসের ফ্লিকে বল পেয়ে গোল করেন ফ্রয়লার।
৬৫তম মিনিটে আলেকসান্দার মিত্রোভিচ ডি-বক্সে প্রতিপক্ষের চ্যালেঞ্জে পড়ে গেলেও রেফারি সাড়া দেননি। প্রতিবাদ জানিয়ে ডাগআউট থেকে মাঠে ঢুকে পড়েন সার্বিয়ার খেলোয়াড়রা। কিছুক্ষণ বন্ধ থাকার পর আবার শুরু হয় খেলা।
বাকি সময়ে তেমন সুযোগ তৈরি করতে পারেনি কোনো দল। শেষ দিকে দুই দলের কয়েক জন বাগবিতণ্ডায় জড়ায়। হলুদ কার্ড দেখেন দুজন।
কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে মঙ্গলবার (৬ ডিসেম্বর) পর্তুগালের মুখোমুখি হবে সুইজারল্যান্ড।
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল



