ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ২১:১৯:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

আইরিশদের হারিয়ে সালমারা চ্যাম্পিয়ন

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:২০ পিএম, ১৫ জুলাই ২০১৮ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

আগেই নিশ্চিত হয়েছিল বিশ্বকাপ টিকিট। আজ শনিবারের লড়াইটা ছিল সম্মানের লড়াই। বাছাইপর্বের সেরা দল হিসেবে নির্ধারণের জন্যই এ ফাইনাল ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ-আয়ারল্যান্ড। তবে ফাইনালেও আয়ারল্যান্ড পাত্তা পেল না বাংলাদেশের মেয়েদের কাছে। ২৫ রানের জয়ে শিরোপা জিতলেন সালমারা। 

এশিয়া কাপ, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতার পর আজ ইউট্রেখটে টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বেও চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। 

 

এ ফাইনাল ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২২ রান করেছে বাংলাদেশ দল। আইরিশ অধিনায়কের আমন্ত্রণে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেন দুই ওপেনার শামীমা সুলতানা ও আয়েশা রহমান। মাত্র ৪ ওভারে স্কোরবোর্ডে ২৮ রান যোগ করেন এই দুজন। ৩ চারের মারে ১৬ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন শামীমা। দ্বিতীয় উইকেটে ইনিংস সর্বোচ্চ ৫২ রান যোগ করেন আয়েশা ও ফারজানা হক। মূলতঃ আয়েশার ব্যাট থেকেই আসে সব রান। দলীয় ৮০ রানের মাথায় ব্যক্তিগত ১৭ রানে ফেরেন ফারজানা। তার বিদায়ে ছোটখাটো বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। যার ফলে শেষের ৮ ওভারে মাত্র ৪২ রান করতে পারে বাংলাদেশ। ফারজানা ফিরে যাওয়ার পরের ওভারেই সাজঘরে ফেরেন আয়েশা। তবে আউট হওয়ার আগে ক্যারিয়ার সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন তিনি। ৫ চার ও ২ ছক্কার ৪২ বলে এই রান করেন তিনি। একই সাথে তৃতীয় বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০০ রান পূরণ হয় তার। এর আগে ফারজানা হক ও রুমানা আহমেদ এই কীর্তি দেখিয়েছেন। আয়েশা ফিরে গেলে বাংলাদেশের বড় সংগ্রহ গড়ার স্বপ্নও শেষ হয়ে যায়। ব্যাট হাতে ব্যর্থ হন নিগার সুলতানা, রুমানা আহমেদ, ফাহিমা খাতুনরা। শেষদিকে জাহারানা আলমের ১২ রানের অপরাজিত ইনিংসে ১২২ রান পর্যন্ত যায় বাংলাদেশ।


আয়ারল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ১২৩ রান। এই রান তাড়া করতে নেমে ৮ রানেই প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড, জয়েসকে ফিরিয়ে দিয়েছেন জাহানারা আলম। পান্না ঘোষ দিনটি নিজের করে শুরুটা করেছেন ইনিংসের ষষ্ঠ ওভারে এসে, একই ওভারে তুলে নিয়েছেন দুই উইকেট। ২৭ রানেই ৩ উইকেট হারিয়ে তখন কাঁপছে আয়ারল্যান্ড। লুইস ও ইসোবেল মিলে একটু প্রতিরোধের চেষ্টা করছিলেন। কিন্তু দুজনের ২৫ রানের জুটিটা ভেঙে দিয়েছেন নাহিদা। এরপর রিচার্ডসন ২৩ রান করে পাল্টা আক্রমণের চেষ্টা করেও লাভ হয়নি। নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে বাংলাদেশের মেয়েরা ম্যাচের ফল নিয়ে কখনোই সংশয় হতে দেননি। ১৬ রানে ৫ উইকেট নিয়েছেন মিডিয়াম পেসার পান্না ঘোষ। টি-টোয়েন্টিতে বাংলাদেশের মেয়েদের এটাই সেরা বোলিং। কদিন আগেই জাহানারা ২৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন, পান্না ছাড়িয়ে গেলেন তাকেও। দুইটি করে উইকেট নিয়েছেন রুমানা ও নাহিদাও।

 

আয়ারল্যান্ডকে এই রানের মধ্যে বেঁধে ফেলে আট দলের টুর্নামেন্টের শ্রেষ্ঠত্বের মুকুট শেষ পর্যন্ত সালমা-রুমানারাই পড়লেন।