আন্তর্জাতিক ফুটবলে সৌদির প্রথম নারী রেফারি আসমারি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৮ পিএম, ৬ জানুয়ারি ২০২৩ শুক্রবার
ফাইল ছবি
মধ্যপ্রাচ্যের মুসলিম প্রধান দেশ সৌদি আরব। নারীদের বিষয়ে রক্ষণশীল হলেও দেশটিতে ২০২১ সালের নভেম্বরে নারীদের পেশাদার লিগ শুরু হয়। গতবছর সৌদি নারী দলের আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়। তখন থেকেই একের পর এক সুযোগের দ্বার খুলতে শুরু করে সৌদির নারীদের জন্য।
গত বছর ফেব্রুয়ারিতে মালদ্বীপে একটি প্রীতি টুর্নামেন্টে অংশ নিয়েছিল সৌদি আরবের নারী ফুটবল দল। সে টুর্নামেন্টেই দলটির অভিষেক ম্যাচে সিশেলসকে ২–০ গোলে হারায় সৌদির নারীরা। এবার এক বছরেরও কম সময়ের মধ্যে আন্তর্জাতিক ফুটবলে ইতিহাসই গড়ে ফেললেন ৩৪ বছর বয়সী সৌদির এক নারী রেফারি। প্রথম সৌদির নারী রেফারি হিসেবে ফিফার অনুমোদন পেয়ে ইতিহাসে গড়েছেন আনুদ আল আসমারি।
এএফপি প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ বিশ্বকাপের সহ–আয়োজক হতে সৌদি আরব ফুটবলে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এজন্য পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকা ফুটবলারকে নিজেদের ক্লাব ফুটবলে যুক্ত করেছেন রক্ষণশীল এই দেশটি। লিওনেল মেসিকেও আনার জোর গুঞ্জন ও আলোচনা চলছে। এবার বিশ্বকে নারী রেফারিও উপহার দিয়ে দিল সৌদি আরব।
এএফপিকে আসমারি বলেছেন, ‘সৌদি আরবের খেলাধুলার ইতিহাসে প্রথম নারী রেফারি হিসেবে আন্তর্জাতিক ব্যাজ পেয়ে আমি আনন্দিত। তবে সৌদি আরবের ফুটবল অ্যাসোসিয়েশন ছেলেদের ম্যাচ পরিচালনার অনুমতি না দেওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে আমার ভাবনা নেই।’
২০১৮ সালে রেফারি হিসেবে যাত্রা শুরু করেন আসমারি। ইতোমধ্যে সৌদির নারী ফুটবল লিগে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। এখন সামনে আরও কি কি করে সৌদি সরকার, তাই দেখার বিষয়।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











