জুনে বাংলাদেশে আসছে মেসির আর্জেন্টিনা
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৭ পিএম, ১৭ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
অবশেষে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলকে ঢাকায় আনার উদ্যোগ সাফল্যের মুখ দেখতে শুরু করছে। সবকিছু ঠিক থাকলে আগামী জুনে ঢাকায় পা রাখবে তিন বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন গণমাধ্যমকে বলেছেন, চলতি বছরের জুন মাসেই মেসি বাহিনী ঢাকায় আসবে। মেসিদের ঢাকায় আনতে দুই ফেডারেশনের আলোচনা এখন পর্যন্ত সফল।
কাজী সালাউদ্দিন জানিয়েছেন, আর্জেন্টিনা দল ঢাকায় আসতে রাজি হয়েছে। এখন শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে প্রীতি ম্যাচ। তবে প্রতিপক্ষ কারা হবে সেটা এখনো ঠিক হয়নি। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন তাদের কোচ লিওনেল স্কালোনির পরামর্শে কয়েকটি দলের নাম জানাবে। সেখান থেকে একটি দল বাছাই করা হবে।
আর্জেন্টিনা দলের আগমন উপলক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার করতে আজ মঙ্গলবারই জাতীয় ক্রীড়া পরিষদকে জরুরি চিঠি দিয়েছে বাফুফে। কারণ ঢাকার এই স্টেডিয়ামের অবস্থা করুণ।
আগামী জুন ২০২৩ ফিফা উইন্ডোতে বর্তমান ফিফা বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বাংলাদেশ আগমনের বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে আগামীকাল বুধবার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটায় এক প্রেস ব্রিফিং বাফুফে ভবনের ৩য় তলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এর আগে ২০১১ সালে ঢাকায় এসেছিল আর্জেন্টিনা দল। এসেছিলেন তখনকার তরুণ মহাতারকা লিওনেল মেসি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে তারা নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল।
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি






