’পুতুল আপা‘ : ইডেনে খেলেছেন যে বাংলাদেশি নারী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:২০ পিএম, ১১ মার্চ ২০১৮ রবিবার
’পুতুল আপা’ বাংলাদেশের প্রাক্তন নারী ক্রিকেটার। ইডেন গার্ডেনে ক্রিকেট খেলেছেন যে নারী তার পুরো নাম পারভিন নাসিমা নাহার পুতুল। তিনি একাধারে খেলোয়াড়, ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া সংগঠক। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে `পুতুল আপা` নামেই পরিচিত এই নারী অ্যাথলেট ও সংগঠক।
১৯৮৩ সালে বাংলাদেশের একটি নারী ক্রিকেট দল ইডেন গার্ডেনে ক্রিকেট খেলে। স্থানীয় দলের বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশের দলটির পক্ষ হয়ে খেলেন পুতুল।
১৯৮২ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত পুতুল বাংলাদেশে বিভিন্ন নারী ক্রিকেট দলের হয়ে খেলেছেন। সে সময়ে নারীদের খেলাধুলায় আসার ক্ষেত্রে সংগ্রাম করতে হয় বলে জানান পুতুল।
তিনি বলেন, আমাদের বেড়ে ওঠায় প্রতিকূলতা ছিল না বললে একেবারেই ভুল হবে। নারী স্বাধীনতা যে প্রয়োজন সে বিষয়ে তখনই আমরা সোচ্চার ছিলাম। আমরা ছাত্র রাজনীতি করতাম খেলাধুলা করতাম।
তিনি বলেন, বাবা সংস্কৃতিমনা ছিলেন। তিনি চাইতেন যাতে নাচ, গান শিখি। আমার আগ্রহ ছিল খেলাধুলায়। মা সবসময় বলতেন, যেটা তোর মন চায় সেটাই করবি।
তখন খেলাধুলা চালিয়ে যাওয়ার সময়েও মানুষের সমালোচনা সহ্য করতে হয়েছে নারীদের। তবে পারভিন পুতুল মনে করেন, খারাপকে স্বাগত জানালেই সফল হওয়া যায়।
মন্তব্য তো আসবেই, মন্তব্য প্রয়োজন। জীবনে সফল হতে হলে এসব শুনেই হতে হবে। সমালোচনা, তির্যক কথা মানুষের মধ্যে জয়ের তাগিদ দেয়। এখন যেসব নানাভাবে হেয় হচ্ছেন কটু কথা শুনছেন, তাদের উচিৎ দমে না গিয়ে আরো পরিশ্রম করা।
শুধু ক্রিকেট নয় বাংলাদেশের প্রথম মহিলা হকি দলেরও সদস্য ছিলেন তিনি। ১৯৭৭ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত হকি খেলেছেন পারভিন পুতুল। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে হ্যান্ডবল, রাগবি এসব ফেডারেশনের সাথে জড়িত ছিলেন তিনি।
২০০৭ সাল থেকে বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেন পারভিন পুতুল। সালমা খাতুন, খাদিজাতুল কোবরা, জেসিকার মত ক্রিকেটার যারা জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন তাদের অন্বেষণে ভূমিকা পালন করেন তিনি।
পারভিন পুতুল এক সময় ক্রীড়া সাংবাদিকতাও করতেন। তিনি বলেন, আমি যখন সাংবাদিকতায় আসি তখন বেশিরভাগই ছেলে ছিল। আমার সাথে তাদের বোঝাপড়া ভাল ছিল। নব্বইয়ের দশকে তো খুব বেশি মেয়ে সাংবাদিকতায় আসতেন না।
পরবর্তীতে পারভিন পুতুল ক্রীড়া সংগঠকের ভূমিকায় মনোনিবেশ করেন। বাংলাদেশ হ্যান্ডবল রেফারী অ্যাসোসিয়েশন, বাংলাদেশ রাগবি ইউনিয়ন, ঢাকা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাথে যুক্ত আছেন তিনি।
সূত্র : বিবিসি বাংলা
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?




