ফের বিয়ে করতে যাচ্ছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৫ এএম, ১৩ জানুয়ারি ২০২৩ শুক্রবার
ফাইল ছবি
ব্রাজিলের হয়ে দুইবার বিশ্বকাপজয়ী ফুটবল কিংবদন্তি রোনালদো নাজারিও। অনেকের কাছে তিনি ‘ফেনোমেনন’ নামেও পরিচিত। ক্লাব ফুটবলে একসময় ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদ মাতানো সেলেসাও এই স্ট্রাইকার চতুর্থবারের মতো বিয়ে করতে যাচ্ছেন। দেশটির মডেল সেলিনা লকসের সঙ্গে আট বছর প্রেমের পর জীবনের জুটি বাঁধতে যাচ্ছেন ৪৬ বছর বয়সী এই ফুটবল তারকা।
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ল্যান্স’ জানিয়েছে, ২০১৫ সালে সেলিনার সঙ্গে পরিচয় রোনালদোর। এরপর স্পেনে রোনালদোর বাসায় যাতায়াত শুরু করেন সেলিনা। এরপর তারা দুজনে দীর্ঘ আট বছর চুটিয়ে প্রেম করেন। এরপর সেলিনাকে নিজেই বিয়ের প্রস্তাব দিয়েছেন ব্রাজিলকে সর্বশেষ বিশ্বকাপ জেতানো সাবেক এই ফুটবলার।
রোনালদো যে বিয়ে করতে যাচ্ছেন, তার খবর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে জানিয়েছেন প্যারিস ফ্যাশন উইকের নিয়মিত মডেল সেলিনা লকস। তাদের দুজনের একটি ছবি পোস্ট করে সেলিনা ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাঁ। আমি রাজি। তোমাকে চিরদিনের জন্য ভালোবাসি।’ রোনালদোও এই পোস্টে ভালোবাসার জবাবে ভালোবাসা ফিরিয়ে দিয়ে লিখেছেন, ‘তোমাকেও ভালোবাসি।’ ফ্যাশন জগতের তারকা সেলিনা ছোট বয়সেই মডেলিংয়ে যুক্ত হন। ৩২ বছর বয়সী এই মডেল ইন্ডাস্ট্রির খ্যাতিমান কয়েকটি সাময়িকীর প্রচ্ছদকন্যাও হয়েছেন। ‘ভোগ’, ‘বাজার’ ও ‘দিওর’-এর মতো বেশ কিছু নামীদামি ব্র্যান্ডের সঙ্গে কাজও করেছেন তিনি।
ব্যক্তিজীবনে চার সন্তানের জনক রোনালদো ১৯৯৭ সালে ব্রাজিলিয়ান মডেল সুজানা ওয়ের্নারের সঙ্গে সম্পর্কে জড়ান। তারা বিয়ে না করলেও মিলানে ১৯৯৯ সাল পর্যন্ত একসঙ্গে ছিলেন। তাদের বিচ্ছেদের পর রোনালদো মিলান ডমিনগুয়েজকে বিয়ে করেন রোনালদো। পরের বছর রোনাল্ডের জন্ম হলেও মাত্র চার বছর টিকেছিল তাদের সংসার।
এরপর ব্রাজিলিয়ান মডেল ও এমটিভি ভিজে ড্যানিয়েল সিকারেল্লিকে বিয়ে করেন রোনালদো। ২০০৫ সালে সেই জুটি মাত্র তিন মাস স্থায়ী হয়েছিল। এরপর মারিয়া বিয়েট্রিচকে বিয়ে করেন রোনালদো। এই ঘরে জন্ম হয় মারিয়া সোফিয়া ও মারিয়া এলিস নামে দুটি সন্তানের।
ব্রাজিলের বডিবিল্ডার মিশেল উমেজুর সঙ্গে ২০০২ সালে টোকিওতে পরিচয় হয়েছিল রোনালদোর। উমেজুর সঙ্গে প্রেমের সম্পর্কে ২০০৫ সালে অ্যালেক্সের নামে এক সন্তানের বাবা হন রোনালদো। তবে আট বছর প্রেম করলেও সেলিনার সঙ্গে এখনো কোনো সন্তান নেননি।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ



