বিশ্বকাপ-২০১৮ : ওয়াগস নিয়ে রুশ-বৃটিশ বিবাদ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:২৬ পিএম, ৫ জুলাই ২০১৮ বৃহস্পতিবার
রাশিয়া এবং ইংল্যান্ড ফুটবল ফ্যানদের মধ্যের বিবাদ বেশ পুরনো৷ খেলার মাঠ ছেড়ে এবার সে বিবাদ স্পর্শ করল ইংল্যান্ড ফুটবলারদের স্ত্রী এবং গার্লফ্রেন্ডদের৷ সোশ্যাল মিডিয়া জুড়ে রাশিয়ান সমর্থকরা ট্রোল করছেন ব্রিটিশ সুন্দরীদের৷ তাঁদের দাবী রাশিয়ান ফুটবলারদের সঙ্গে বিশ্বকাপ সফরে আসা স্ত্রী এবং গার্লফ্রেন্ডরা নাকি দেখতে খারাপ৷ এই ব্রিটিশ সুন্দরীদের থেকে রাশিয়ার যে কোনও সাধারণ মেয়েও সুন্দরী৷ আর এতেই চটেছেন ব্রিটিশ সমর্থকরা৷
বিশ্বকাপ ফুটবলের সঙ্গে জড়িয়ে রয়েছে গ্ল্যামার৷ পুরো ইভেটন্টিকে আলো করে রাখেন ফুটবলারদের সঙ্গে আসা ‘ওয়াগস’রা (ওয়াগস = ওয়াইফ এন্ড গার্লফ্রেন্ডস)৷ প্রতিটা ফুটবল দলের কাছে এই ‘ওয়াগস’রা আভিজাত্যের প্রতীক৷ স্বাভাবিকভাবে তাদের দিকে আঙুল উঠলে চটবেন ব্রিটিশ সমর্থকরা৷ রাশিয়ান সমর্থকদের মধ্যে অনেকে তো সোজাসুজি বলে দিচ্ছেন, ‘ব্রিটিশ মহিলারা জাষ্ট জঘন্য৷ ওরা এখানে আসলে রাশিয়ান পুরুষদের ওদের হাত থেকে বাঁচার জন্য গার্ড নিতে হবে৷’ সোশ্যাল মিডিয়াতে একজন রাশিয়ান বৃদ্ধার ছবিও ভাইরাল করা হয়েছে রাশিয়ানদের পক্ষ থেকে৷ যার সঙ্গে ব্রিটিশ ফুটবলারদের সুন্দরী গার্লফ্রেন্ডদের তুলনা করে লেখা হচ্ছে, ‘ইনিও ব্রিটিশ মহিলাদের থেকে সুন্দরী’৷
বিশ্বকাপের ফুটবল যুদ্ধ দেখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে গ্যালারিতে৷ ফুটবলের টানে মাঠে উপস্থিত থাকেন নানা দেশের সুন্দরীরাও৷ ফুটবলারদের গার্লফ্রেন্ড এবং স্ত্রীদেরও মাঠে দেখা যায় খেলোয়াড়দের উৎসাহ দিতে৷
রাশিয়া বিশ্বকাপে শুরুর থেকেই বর্ণবিদ্বেষ এবং হুলিগানদের দৌরাত্ম্য নিয়ে ভয়ে ছিলেন অনেক ফুটবলার৷ ইংল্যান্ড বিশ্বকাপ স্কোয়াডের কয়েকজন ফুটবলার তো জানিয়েও দিয়েছিলেন নিজের স্ত্রী কিংবা গার্লফ্রেন্ডকে রাশিয়া নিয়ে যেতে সাহস পাচ্ছেন না৷ কিন্তু এত সব সত্ত্বেও ফুটবলের অমোঘ টান উপেক্ষা করতে পারননি ফার্ন হকিন্স, অ্যানাবেল পাইটনরা৷ মাঠে উপস্থিত থেকে এই ব্রিটিশ সুন্দরীরা উৎসাহ দিয়েছেন ইংল্যান্ড দলকে৷
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা




