ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ৯:৫৩:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

মাতৃত্বকালীন অবসর শেষে প্রদর্শনী ম্যাচে সেরেনা

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:২৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৭ সোমবার

মাতৃত্বকালীন অবসর শেষে আবারো খেলায় ফিরছেন ২৩টি গ্র্যান্ড স্লাম জয়ী মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস৷ অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার পর পেশাদার টেনিস থেকে মাতৃত্বকালীন অবসরে গিয়েছিলেন তিনি৷ আগামী ৩০ ডিসেম্বর অস্ট্রেলিয়ান ওপেনেই কোর্টে ফিরে বৃত্তটা পূর্ণ করবেন৷ আর সে কারণে প্রস্তুতি শুরু করে দিলেন এ টেনিস তারকা৷

মোলবোর্ন পার্কে খেলতে নামার আগে আবুধাবির মুবাদালা এক্সিবিশন ইভেন্টের কোর্টে নামতে চলেছেন সেরেনা৷ মৌসুমের প্রথম গ্র্যান্ড স্লামের আসরে নেহাৎ অপ্রস্তুত অবস্থায় অংশ নিতে চান না তিনি৷ তাই তার আগে কয়েকটা ম্যাচ খেলে নিজের বর্তমান পরিস্থিতি যাচাই করে নিতে তৎপর সেরেনা৷

২০১৭ সালের অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর থেকে দীর্ঘ ১১ মাস প্রতিযোগিতামূলক টেনিসের বাইরে রয়েছেন সেরেনা৷ আগামী ৩০ ডিসেম্বর ফরাসি ওপেনজয়ী লাটভিয়ান তরুণি জেলেনা ওস্তাপেঙ্কোর বিরুদ্ধে ম্যাচ দিয়েই নতুন করে যাত্রা শুরু করবেন ৩৬ বছরের সেরেনা৷

এই প্রথমবার প্রদর্শনী এই ইভেন্টটিতে মেয়েরা অংশগ্রহণ করতে চলেছে৷ এর আগে কেবল পুরুষ তারকারাই আবুধাবির কোর্টে অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতি সারতেন৷

নিজের ফিরে আসার কথা জানিয়ে সেরেনা বলেন, ‘মেয়ের জন্মের পর থেকে আবুধাবির কোর্টে আবার ব়্যাকেট হাতে নেওয়ার জন্য মুখিয়ে রয়েছি৷ মুবাদালা ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়নশিপ দীর্ঘদিন ধরে ছেলেদের টেনিস ক্যালেন্ডারে জায়গা করে রেখেছে৷ নিজের কামব্যাকে এ মঞ্চে প্রথম মেয়ে হিসবে খেলতে নামার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি৷’