মামলা এড়াতে স্ত্রীকে ঘরে তুললেন ক্রিকেটার শহীদ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:২৬ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার
মামলা এড়াতে স্ত্রী ফারজানা আক্তার ও দুই সন্তানকে ঘরে তুলে নিলেন ক্রিকেটার শহীদ। গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) শহীদের বাবা ও কয়েকজন মুরব্বি মুন্সীগঞ্জে (শহীদের শ্বশুরবাড়ি) এসে তাদের নিয়ে যান।
প্রায় তিন মাস পর স্বামীর ঘরে ফিরে গেলেন ফারজানা আক্তার। গত জুনে নির্যাতন করে দুই সন্তানসহ স্ত্রীকে বাড়ি (নারায়ণগঞ্জ) থেকে বের করে দেন পেসার শহীদ। এরপর তিনি আশ্রয় নেন মুন্সীগঞ্জে বাবার বাড়িতে। স্ত্রী-সন্তানদের ফিরিয়ে না নিতে অনড় অবস্থানে থাকেন শহীদ। বাধ্য হয়ে একপর্যায়ে বিসিবিতে নালিশ করেন তার স্ত্রী ফারজানা।
স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও পরকীয়ার অভিযোগ এনে গত ৯ জুলাই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে লিখিত অভিযোগ করেন ফারজানা। বিসিবির পক্ষ থেকে তাকে আশ্বস্ত করা হয়েছিল। আপস-মীমাংসার দায়িত্ব দেওয়া হয়েছিল সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজনের ওপর। কিন্তু তাতেও কাজ হয়নি।
সুজনের কথা কানেই নেননি শহীদ। মধ্যস্থতায় কাজ না হওয়ায় সুজন মামলা করার পরামর্শ দেন। তবে মামলা করার আগে শহীদকে মেসেজে বিষয়টা জানাতে বলেন সুজন।
ফারজানার পারিবারিক সূত্রে জানা গেছে, মীমাংসার আর কোনো সম্ভাবনা না দেখে মঙ্গলবার দুই সন্তানকে সঙ্গে নিয়ে মুন্সীগঞ্জ আদালতে মামলা করতে যান শহীদের স্ত্রী ফারজানা। সুজনের পরামর্শ মতো যাওয়ার আগে শহীদকে বিষয়টি মেসেজ করে জানান ফারজানা। মামলার সব কাগজপত্র চূড়ান্ত করে (পরের দিন মামলা হওয়ার কথা ছিল) বাসায় ফিরে দেখতে পান শহীদের বাবা ও তাদের কয়েকজন আত্মীয় বসে আছেন। তারা মামলা না করার অনুরোধ করেন ফারজানা ও তার পরিবারকে। ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না, শহীদ ঠিক হয়ে যাবে- এমনটা আশ্বাস দিয়ে তারা ফারজানাকে নারায়ণঞ্জে শহীদের বাড়িতে নিয়ে যান। ক্রিকেটে ব্যস্ত থাকায় শহীদ এই মুহূর্তে বাড়িতে নেই।
জানা গেছে, এই দুই দিনে ফারজানার সঙ্গে ফোনেও কথা বলেননি শহীদ। তবে ভোল পাল্টে শহীদের বাড়ির লোকজন ফারজানার সঙ্গে বেশ ভালো ব্যবহার করছেন এখন। ২০১১ সালের ২৪ জুন পারিবারিকভাবে পেসার শহীদ ও ফারজানার বিয়ে হয়। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর শহীদ পাল্টে যান। তিনি অন্য মেয়েতে আসক্ত হয়ে পড়েন। এর প্রতিবাদ করলে শারীরিকভাবে প্রচণ্ডভাবে নির্যাতনের স্বীকার হন ফারাজানা। চলতি বছর ঈদুল ফিতরের তিন দিন আগে ফারজানাকে তার দুই সন্তানসমেত বাড়ি থেকে বের করে দেওয়া হয় ফারজানা আক্তারকে।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?




