মেয়েদের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ দল ঘোষণা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৮ পিএম, ২৯ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি।
ছেলেদের অনুর্ধ্ব-১৯’র হাত ধরে প্রথমবার বিশ্বকাপ পেয়েছিল বাংলাদেশ।এবার সাউথ আফ্রিকার মাটিতে বসছে মেয়েদের প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এবারের আসরের জন্য আজ বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিকেএসপিতে পড়ুয়া দিশা বিশ্বাসের নেতৃত্বে খেলবে জুনিয়র টাইগ্রেস টিম।
আগামী বছরের ১৩ জানুয়ারি থেকে পচেফস্ট্রুম ও বেনোনির চারটি ভেন্যুতে শুরু হবে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ১৫ জনের দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের লেগ স্পিনার রাবেয়া খান, উইকেটরক্ষক ব্যাটার দিলারা আক্তার ও অলরাউন্ডার মারুফা আক্তার। তিন জনেরই অভিষেক হয়েছে বাংলাদেশ নারী দলের সর্বশেষ নিউজিল্যান্ড সফরে।
আজ আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে দল ঘোষণা করেছে বিসিবি। বয়সভিত্তিক এ দল নিয়ে বেশ আশাবাদী নির্বাচক মঞ্জুরুল ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘দুই বছর ধরেই একসঙ্গে আছে, এমন একটি দলকেই নির্বাচন করেছি আমরা। ফলে দলীয় সমঝোতা ও সংহতি দারুণ।’
advertisement 4
দলের প্রস্তুতি নিয়েও খুশি মঞ্জুরুল, ‘অধিনায়ক দিশা বিশ্বাস, রাবেয়া, মারুফা আক্তার ও দিলারা আক্তার নিউজিল্যান্ডে সিনিয়র দলের হয়ে সফর করেছে। তিনজন তো আন্তর্জাতিক ম্যাচও খেলে ফেলেছে। মালয়েশিয়া জাতীয় দলের সঙ্গে আমাদের অনূর্ধ্ব-১৯ দল পাঁচটি ম্যাচ খেলে সবকটিতেই জিতেছে। প্রথমবারের মতো মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এ দল অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আত্মবিশ্বাসী আমি।’
ঢাকা থেকে আগামী ১ জানুয়ারি জোহানেসবার্গের উদ্দেশে দেশ ছাড়বে অনূর্ধ্ব-১৯ দল। বিশ্বকাপের ক্যাম্পে ঢোকার আগে নিজেদের উদ্যোগে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের সঙ্গী অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ ১৪ জানুয়ারি, অস্ট্রেলিয়ার বিপক্ষে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের দল: দিশা বিশ্বাস (অধিনায়ক), স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, দিলারা আক্তার, মিষ্টি রানী, রিয়া আক্তার, সুমাইয়া আক্তার, আফিয়া হুমাইরা, উন্নতি আক্তার, দীপা খাতুন, লেকি চাকমা, আশরাফি ইয়াসমিন, জান্নাতুল মাওয়া, মোছাম্মৎ ইভা।
স্ট্যান্ডবাই: সুবর্ণা কর্মকার, নিশিতা আক্তার, রাবেয়া খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ



