রাত ১২টায় ব্রাজিল-বেলজিয়াম যুদ্ধ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:৪৪ এএম, ৮ জুলাই ২০১৮ রবিবার
সারা বিশ্বজুড়ে নর-নারী বুদ হয়ে রয়েছে ফুটবলে। কাপের লড়াইয়ে কে এগিয়ে তা নিয়ে চলছে কঠিন সমীকরণ। প্রিয় দলের পক্ষে চলছে তুমুল তর্ক-বির্তক। ঠিক এ অবস্থায় আজ শুক্রবার শুরু হচ্ছে প্রথম কোয়ার্টারফাইনাল। আজকের দুটি খেলার প্রথমটিতে রাত ৮টায় মুখোমুখি হবে উরুগুয়ে ও ফ্রান্স। পরেরটিতে রাত ১২টায় মুখোমুখি হবে বেলজিয়াম-ব্রাজিল।
বেলজিয়াম-ব্রাজিলের শেষ চার সাক্ষাতে তিনটিতে জয় পেয়েছে ব্রাজিল৷ তিতের কোচিংয়ে শেষ ১৬ ম্যাচে অপরাজিত রয়েছে ব্রাজিল৷ কোয়ার্টার ফাইনালের আগে ২২ ম্যাচে হার হজম করেনি বেলজিয়ামও৷ তবে একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে অবশ্য এগিয়ে থেকেই শুক্রবার কাজান এরিনায় নামবে ব্রাজিল৷ তবে বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকে প্রি-কোয়ার্টার ফাইনাল পর্যন্ত সবকটি ম্যাচ জিতে রয়েছে বেলজিয়াম৷
বিশ্বকাপের প্রথম ম্যাচে পানামাকে ৩-০ হারায় বেলজিয়াম৷ পরের ম্যাচে তিউনিশিয়াকে ৫-২ ও ইংল্যান্ডকে ১-০ ব্যবধানে হারায় রবের্তো মার্টিনেজের দল। শেষ ষোলোয় জাপানের বিরুদ্ধে ০-২ পিছিয়ে থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ গোলের জয় তুলে নেয় ইউরোপের দলটি। গ্রুপ লিগ এবং প্রি-কোয়ার্টার মিলিয়ে এখনও তিনটি জয় পেয়েছে ব্রাজিল৷ সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ ড্র দিয়ে বিশ্বকাপ সফর শুরু করার পর টানা তিন ম্যাচ জিতেছে ব্রাজিল৷ পরপর তিন ম্যাচে ক্রোয়েশিয়া, সার্বিয়া এবং শেষ ষোলোর লড়াইয়ে মেক্সিকোকে ২-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল৷
তবে এ নিয়ে বিশ্বকাপে দ্বিতীয়বার মুখোমুখি হতে চলেছে ব্রাজিল-বেলজিয়াম৷ তাও আবার ১৬ বছর পর৷ ২০০২ বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে রেড ডেভিলসদের ২-০ হারিয়েছিল সেলেকাওরা৷ প্রথমার্ধ গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে রিভাল্ডো ও রোনাল্ডোর গোলে জয় পায় ব্রাজিল৷
পুতিনের দেশে বিশ্বকাপের আগের তিন বিশ্বকাপের মধ্যে দু’বার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল৷ ২০১৪ সালে নিজেদের মাটিতে সেমিফাইনালের লড়াইয়ে গতবারের চ্যাম্পিয়ন জার্মানির কাছে লজ্জাজনকভাবে সাত গোল খেয়ে বিশ্বকাপ সফর শেষ করেছিল সেলেগাওরা৷ ২০০৬ এবং ২০১০ বিশ্বকাপের মূলপর্বে কোয়ালিফাই করতে পারেনি বেলজিয়াম৷ ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে আর্জেন্টিনার কাছে ০-১ হেরে বিশ্বকাপ সফর শেষ করেছিল তারা৷ স্বভাবতই এবার কোয়ার্টার ফাইনালের লড়াই জিততে মরিয়া মার্টিনেজের দল৷ অন্যদিকে বিশ্বকাপ জিতে গতবারের সাত গোলের লজ্জা মুছে ফেলতে দৃঢ় প্রতিজ্ঞ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলও৷
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও



