ইউরোপীয়ান বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব সোয়াইটেক
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১১ এএম, ২৮ ডিসেম্বর ২০২২ বুধবার
ইউরোপীয়ান বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব টেনিস তারকা ইগা সোয়াইটেক। ফাইল ছবি।
পোলিশ প্রেস এজেন্সি (পিএপি)’র বিবেচনায় ২০২২ ইউরোপীয়ান বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হয়েছেন টেনিসে নারী বিভাগের নাম্বার ওয়ান ইগা সোয়াইটেক। ২০২১ সালে নোভাক জকোভিচের পর এনিয়ে টানা দ্বিতীয়বারের মত টেনিসের কোন খেলোয়াড় এই পুরস্কারের জন্য সেরা বিবেচিত হলেন।
১৯৫৮ সালের পর থেকে প্রতি বছর এই পুরস্কার ঘোষণা করে আসছে পিএসপি। আগের বছরে সেরা পারফরমেন্সের পুরস্কার হিসেবে ইউরোপীয়ান বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্বের পুরস্কার দেয়া হয়ে থাকে। এনিয়ে ৬৫বারের মত এই পুরস্কার দেয়া হচ্ছে। ২০টি আন্তর্জাতিক সংবাদ সংস্থার ভোটে বর্সসেরা নির্বাচিত হন।
২১ বছর বয়সী সোয়াইটেকের আগে তিনজন পোলিশ তারকা এই তালিকায় বিজয়ী হয়েছিলেন। তারা হলেন ২০২০ সালে ফুটবলা তারকা রবার্ট লিওয়ানদোস্কি, ১৯৫৮ সালে লং জাম্পার জিডিসল ক্রিজিসকোওয়াইক ও ২৯৬৬ ও ১৯৭৪ সালে স্প্রিন্টার ইরিনা সিজিভিনিস্কা।
১১৮ ভোট পেয়ে সোয়াইটকে পিছনে ফেলেছেন পোল ভল্টে বিশ্ব চ্যাম্পিয়ন আরমান্ড ডুপলান্টিস (১০৬ ভোট) ও ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাক্স ভারস্টাপেনকে (৮২ ভোট)। ২০২২ সালে ১৯ ডিসিপ্লিনের নির্বাচিত ৫৮ জন এ্যাথলেটের উপর ভোটাভুটি করা হয়।
এ বছর সোয়াইটেক দুটি বড় শিরোপাসহ আটটি শিরোপা জয় করেছেন। রেকর্ড ৩৭ ম্যাচে তিনি অপরাজিত ছিলেন। কোচ টমাজ উইকটোরোভিস্কির অধীনে পোলিস এই খেলোয়াড় ডব্লিউটিএ র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করে। তার আগে অবশ্য বিশে^র এক নম্বর তারকা অস্ট্রেলিয়ান ওপেন বিজয়ী এ্যাশলে বার্টির আকস্মিক ভাবে অবসরের ঘোষণা দিয়েছিলেন।
সোয়াইটেক ২০২২ সালে ডব্লিউটিএ বর্ষসেরা খেলোয়াড়েরও পুরস্কার জয় করেছেন।
পিএপি ইউরোপীয়ান বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব পুরস্কার জয়ী টেনিস খেলোয়াড়ের তালিকা :
স্টেফি গ্রাফ (জার্মানী) : ১৯৮৮, ১৯৮৯
ডিস্টফেন এডবার্গ (সুইডেন) : ১৯৯০
মার্টিনা হিঙ্গিস (সুইজারল্যান্ড) : ১৯৯৭
রজার ফেদেরার (সুইজারল্যান্ড) : ২০০৪, ২০০৫ (রাশিয়ার ইয়েলিনা ইনিসবায়েভারে সাথে যৌথ বিজয়ী), ২০০৬, ২০০৭, ২০০৯
রাফায়েল নাদাল (স্পেন) : ২০০৮, ২০১০
নোভাক জকোভিচ (সার্বিয়া) : ২০১১, ২০১৫, ২০১৮, ২০২১
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ



