জাপানের দুরন্ত গতি নাকি ক্রোটদের অভিজ্ঞতা?
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৮ পিএম, ৫ ডিসেম্বর ২০২২ সোমবার
সংগৃহীত ছবি
বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফইনালে আজ সোমবার এশিয় ও ইউরোপ ঘরানার দ্বৈরথ। একদিকে জার্মানি ও স্পেন প্রাক্তন দুই বিশ্বজয়ী দলকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোয় পৌছানো এশিয়ার পাওয়ার হাউস জাপান।
অন্যদিকে, প্রথম ম্যাচে হতাশা জনক ফুটবল খেললেও শেষ দুই ম্যাচে ছন্দ ফিরে পাওয়া গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।
এই জাপান দলকে হাল্কাভাবে নেওয়ার ফল ভুগতে হয়েছে জার্মানি ও স্পেনকে। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির তো বিদায়ের টিকিটই কেটে দিয়েছে এশিয়ার শক্তিধর দেশ। প্রি কোয়ার্টার ফাইনালে দলগত ফুটবল খেলেই ক্রোটদের মাত দিতে চাইছেন কোচ হাসিমি মোরিইয়াসু। মিডফিল্ডার রিতসু দোয়ান দুরন্ত ফর্ম ও গোলের মধ্যে থাকার পাশাপাশি জুনিয়া ইতো, ইউরি নাগাতোমো, হিদেমাসা মোরিতাদের আক্রমণাত্মক ফুটবল বড় শক্তি জাপানের।
এই জাপান টিমটার আসল সম্পদ গতি। হঠাৎ সবাই গতি বাড়িয়ে দেয়। দৌড় দৌড় শুধুই দৌড়। সঙ্গে কয়েক জনের দক্ষতার সঙ্গে বল কন্ট্রোল ও ড্রিবলিং করার ক্ষমতা যা সমস্যায় ফেলতে পারে বিশ্বের যে কোনও দলকে। নকআউটে মাঠে নামার আগেই প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন জাপানের সুপার সাব রিতসু দোয়ান। এছাড়া কোয়ার্টার ফাইনালে ওঠার বিষয়ে আত্মবিশ্বাসী সুর্যোদয়ের দেশ।
অপরদিকে, মরক্কোর বিরুদ্ধ ড্র করে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ক্রোটরা। কিন্তু পরের দুই ম্যাচ কানাডাকে ৪-১ গোলে উড়িয়ে ও তৃতীয় ম্যাচে শক্তিশালী বেলজিয়ামকে হারিয়ে নকআউটে পৌছায় ক্রোটরা। জাপানের বিরুদ্ধে নামার আগে প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাটকো ডালিচ।
তিনি বলেছেন, ‘কোনও প্রতিপক্ষকে ছোট করে দেখি না আমরা। জাপান প্রকৃত অর্থেই সামুরাইদের মতো লড়াই করছে। জিততে হলে, আমাদেরও লড়াই করতে হবে।’
তবে নিজের দলের উপর ভরসা রাখছেন ক্রোট কোচ। গতবার যেভাবে টিম গেম খেলে ফাইনালে পৌছেছিল ক্রোয়েশিয়া এবারও সেই মন্ত্রেই বাজিমাত করতে চাইছেন ডালিচ। গতবারের দলের মাঞ্জুকিচ বাদে বেশিরভাগ প্লেয়ার এবারের দলে রয়েছে। ফলে লুকা মদ্রিচ, কোভাসিচ, ব্রোজোভিচ, পেরিসিচ, ক্রামারিচদের অভিজ্ঞতার উপরই ভরসা রাখছেন ক্রোট কোচ। দেখা যাক, আজ কি হয়!
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল



