দেবিকা পথ দেখাতে চান সালমাদের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:৪৬ পিএম, ১৫ এপ্রিল ২০১৮ রবিবার
বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সহকারী কোচ হয়ে এসেছেন দেবিকা পালশিখর। আজ বুধবার দলের সঙ্গে যোগ দিয়েছেন ভারতের সাবেক এই সহকারী কোচ। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি হয়েছে তার।
ক্রিকেটে তার হাতেখড়ি ১৯৯৮ সালে। ভারতের হয়ে খেলেছেন একটি টেস্ট ও ১৫ ওয়ানডে। ব্যাট-প্যাড তুলে রেখেছেন ২০০৮ সালে। তবে ক্রিকেট থেকে দূরে সরেননি তিনি। শুরু করেন কোচিং। ২০১৪-২০১৫ পর্যন্ত পালন করেছেন ভারতের নারী ক্রিকেট দলের সহকারী কোচের দায়িত্ব।
তিনি মনে করেন, বাংলাদেশের নারী ক্রিকেটারদের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি নেই। তবে কৌশলগত আর দলীয় চেষ্টার অভাব দেখছেন দলের নতুন সহকারি কোচ দেবিকা পালশিখর। খণ্ডকালীন দায়িত্ব নিয়ে সেই ভুলগুলোই শোধরে দিতে চান।
আজ মিরপুরে দলের অনুশীলনে এসে জানিয়েছেন এই দল নিয়ে নিজের ভাবনার কথা, ‘গত ছয় সাত বছর ধরে আমি বাংলাদেশ দলকে দেখেছি। তাদের মধ্যে শক্তি ও আত্মবিশ্বাস আছে। আমার মনে তাদের মধ্যে কিছুটা কৌশলগত ও দলীয় প্রচেষ্টার অভাব আছে।’
তিনি বলেন, এত বছর আমি তাদের দূর থেকে দেখেছি। এখন দেখব কাছ থেকে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, এখনই তাদের বিষয়ে মন্তব্য করলে সেটা অনেক দ্রুত হয়ে যায়। একটা বা দুইটা বছর কাজ করলে হয়তো বুঝতে পারব।
গেল কয়েক বছরে নারী ক্রিকেটারদের সাফল্যের গ্রাফ উর্ধ্বমুখী নয়। নিয়মিত সাফল্য পেতে আরও সময়ের দরকার বলে মনে করেন দেবিকা।
‘আপনি যখন আরো বড় জায়গায় খেলতে যাবেন, আপনাকে মানসিকভাবে আরো শক্ত হতে হবে। গত ছয় সাত বছরে তারা যা করেছে, তা ভালো। তবে আরো উঁচু পর্যায়ে যেতে তাদের আরো সময় দরকার।’
মেয়েদের বোলিং-ফিল্ডিং চলনসই হলেও ভোগাচ্ছে ব্যাটিং। বড় শট খেলতে না পারার দুর্বলতার সঙ্গে ক্রিজে টিকে থাকা নিয়েও আছে প্রশ্ন। নতুন সহকারি কোচের মতে ফিটনেসের উন্নতিতে মিটতে পারে এই সংকট।
‘যদি এমন হয় তারা বল ৩০ গজও পার করতে পারছে না, তার মানে তাদের পাওয়ার হিটিং দক্ষতা প্রয়োজন। এখানেও সেই ফিটনেসের কথা চলে আসে। তাদের ফিটনেস নিয়ে কাজ করতে হবে।’
আমার মনে হয় তাদের মধ্যে খুব ভালো সম্ভাবনা আছে। তাদের এখন কেবল সঠিক পথটা দেখিয়ে দিতে হবে। যাতে তারা সামনে এগোতে পারে।
দেশের ক্রিকেটারদের প্রসঙ্গে তিনি বলেন, টিমে সালমা আছে। জাহানারা আছে, সে অধিনায়কত্বও করেছে। দুই-তিনজন আছে। আরও যারা আছে, তাদের সাথে মিশতে হবে। তাদের দেখতে হবে।
দেবিকার প্রথম অ্যাসাইনমেন্ট দক্ষিণ আফ্রিকা সফর। ডিসেম্বর পর্যন্ত মেয়েদের আছে আরও অনেক খেলা। তিন বছর ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা দেবিকা এই সময়ের মধ্যেই উন্নতি আনতে আত্মবিশ্বাসী, ‘উন্নতি যে হবে, সেটা আমি নিশ্চিতভাবেই আশা করতে পারেন। ফলাফলটা নিয়ে আমি মন্তব্য করতে পারবো না। তারা যদি প্রসেস ঠিক রাখে, ফলাফলটা আসলে কারো হাতে নেই।’
দেবিকার জানান, সব মিলিয়ে ১০ বছরের অভিজ্ঞতা আছে তার। ১০ বছরের এই অভিজ্ঞতা বাংলাদেশের জাহানারা-রুমানাদের সঙ্গে ভাগাভাগি করতে চান দেবিকা। এগিয়ে নিয়ে যেতে চান বাংলাদেশের নারী ক্রিকেটকে। তাদের হাঁটাতে চান সঠিক পথে, দিতে চান সুদিনের বার্তা।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











