রুমানা-ফারজানার ২৬৬ রানের জুটি
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৪৭ পিএম, ২ মে ২০১৮ বুধবার
সাউথ আফ্রিকা সফরে গা গরমের ম্যাচে দারুণ কীর্তি গড়েছেন বাংলাদেশের মেয়ে রুমানা আহমেদ ও ফারজানা হক। এই দুই টাইগ্রেস ব্যাটসওম্যান জুটি বেধে ২৬৬ রান তুলেছেন। সেঞ্চুরি তুলে নিয়েছেন দুজনই। তাতে প্রতিপক্ষ নর্থ ওয়েস্টকে ২৭১ রানের বড় লক্ষ্য দিয়েছে বাংলাদেশের মেয়েরা।
বুধবার পচেফস্ট্রমে টস জিতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটে ২৭০ রান তোলে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রুমানা-ফারজানা ৪৭.২ ওভার অবিচ্ছিন্ন থেকে ২৬৬ রানের জুটি গড়েন। দুই উদ্বোধনী সানজিদা ইসলাম (৪) ও মুর্শিদা খাতুন (০) দ্রুত সাজঘরে ফেরার পর ক্রিজে জোট বাধেন রুমানা ও ফারজানা। এরপর ৪৭.২ ওভারজুড়ে তাদের আর বিচ্ছিন্ন করতে পারেননি প্রতিপক্ষ বোলাররা।
শুরুতে ধীরগতিতে রান তুলেছেন রুমানা ও ফারজানা। সময় যত গড়িয়েছে, ব্যাট চওড়া করতে চেষ্টা করেছেন। ২৫তম ওভারে কেবল একশর কাছে পৌঁছা দলটি তাতে আড়াইশ পেরিয়ে যায়। প্রথমে শতক তুলে নেন রুমানা। চার মেরে ৯৫ থেকে ৯৯ এ আসা তারকা পরের চার বলে রান নিতে পারেননি। ৪৫তম ওভারের শেষ বলটিতে এক নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন, সেটি ফারজানার সঙ্গে ২০০ রানের জুটিও পূর্ণ করে দেয়। ১২ চারে ১৩০ বলে শতক তুলে নেন ২৬ বছর বয়সী ডানহাতি ব্যাটসওম্যান রুমানা।
শেষপর্যন্ত ১৩৬ রানে অপরাজিত থাকেন, ২০ চারে ১৪৪ বলের ইনিংস সাজিয়ে। রুমানা সেঞ্চুরির পর রান তোলার গতি বাড়ান, অন্যপ্রান্তে সঙ্গ দিয়ে যাওয়া ফারজানা শেষদিকে এসে ব্যাট চওড়া করেন। ইনিংসের দুই বল বাকি থাকতে সেঞ্চুরিও তুলে নেন ১৪২ বলে। শেষ পর্যন্ত ১০ চারে সাজানো ১৪৩ বলের ইনিংসটি ১০২ রানে নিয়ে অপরাজিত থাকেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে বর্তমানে দক্ষিণ আফ্রিকায় রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আসন্ন এই সফরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও



