রোনালদোর বান্ধুবীর জন্য সৌদিতে নতুন নিয়ম
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৭ পিএম, ৮ জানুয়ারি ২০২৩ রবিবার
ফাইল ছবি
ফুটবল বিশ্বের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়স ৩৭ পেরিয়ে গেলেও এই ফুটবলারের জনপ্রিয়তা কমেনি এক ফোঁটাও। তাইতো এই বয়সে এসেও বিশ্বের সবচেয়ে বেশি আয়ের ফুটবলার বনে গেলেন সৌদি ক্লাব আল নাসরে যোগ দিয়ে।
ইতোমধ্যে সৌদিতেই অবস্থান করছেন এই ফুটবল সুপারস্টার। সেখানে নিজের সন্তান এবং গার্লফ্রেন্ডকেও নিয়ে গেছেন রোনালদো। তবে এই ফুটবলারের গার্লফ্রেন্ড জর্জিনা রদ্রিগেজকে নিয়ে আলোচনা শুরু হয়েছিল দেশটিতে। রোনালদো এবং জর্জিনা বিয়ে না করেই একসঙ্গে আছেন। সৌদি আরবে বিয়ে ছাড়া একসঙ্গে থাকাটা বিশাল অপরাধ বলেই গণ্য হয়ে থাকে।
ফলে রোনালদো এবং জর্জিনা সৌদিতে একসঙ্গে থাকতে পারবেন কি না, এই প্রশ্ন ছিল ভক্ত-সমর্থকদের। অবশেষে রোনালদোর জন্য এই নিয়মের শিথিলতা আনল সৌদি কর্তৃপক্ষ। কেবল রোনালদো এবং জর্জিনা একসঙ্গে থাকতে পারবেন দেশটিতে। অন্য কারও জন্য এই নিয়মের অনিয়ম ঘটবে না। বাকি সকলের জন্যই বিয়ে ছাড়া থাকাটা অপরাধ বলেই গণ্য হবে পূর্বের মতো।
এমনই প্রতিবেদন প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। যেখানে দেশটির একজন আইনজীবির বরাত দিয়ে জানানো হয়েছে, রোনালদো-জর্জিনার জন্যই কেবল চোখে কালো কাপড় বেঁধে রাখবে সৌদি কর্তৃপক্ষ।
সেই আইনজীবি বলেন, সৌদি কর্তৃপক্ষ বিয়ে নিয়ে তাদের সিদ্ধান্ত বদলায়নি। এখনও বিবাহ ছাড়া পুরুষ-নারী একসঙ্গে থাকতে পারবে না দেশটিতে। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য চোখে কালো কাপড় থাকবে সৌদি কর্তৃপক্ষের। তার ক্ষেত্রে কেউ আর এই বিষয়ে প্রশ্ন তুলবে না। তবে সৌদিতে নিয়মের ব্যত্যয় এখনও ঘটছে না। এটাকে অপরাধ হিসেবেই বিবেচনা করা হবে।’
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ