সৌরভের শার্ট ঘোরানো : মুখ খুললেন ডোনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:১০ পিএম, ৯ ডিসেম্বর ২০১৭ শনিবার
সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতিয় ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক। খেলোয়াড় হিসেবেও তার অবদান অপরিসীম। হালে ভারতিয় টিভি চ্যানেল জি-বাংলায় কুইজ শো ’দাদাগিরি’ উপস্থাপনা করে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। ইংল্যান্ডের লর্ডসে জার্সি খুলে ঘুরানোর সেই স্মৃতি আজও মনে আছে সৌরভ প্রেমিদের।
দিনটা ২০০২ সালের ১৩ জুলাই। ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে হারিয়ে ন্যাটওয়েস্ট ট্রফির রুদ্ধশ্বাস ফাইনালে সবে জিত ছিনিয়েছে সৌরভের ভারত। আর ব্যালকনিতে তখন জার্সি খুলে ঘুরিয়ে `দাদাগিরি` -তে ব্যাস্ত মহারাজ। গোটা ভারত তখন জয়ের উত্তেজনা, উন্মাদনায় মেতেছে।
কিন্তু, অনেকের অলক্ষ্যেই সোদিন লর্ডসের ব্যালকনি থেকে বাঙালি অধিনায়কের এই অঙ্গভঙ্গি, ক্রিকেট বিশ্বের কাছে একটা সুপ্ত প্রতিশোধের বার্তা ছুঁড়ে দিয়েছিল। যে বার্তায় স্পষ্ট হয়েছিল, ওয়াংখেড়েতে ইংল্যান্ড ম্যাচ জেতার পর ব্রিটিশ ক্রিকেটার ফ্লিন্টফের জামা খুলে ওড়ানোর প্রতিশোধ লর্ডসে নেওয়া হল! ভারতও পারে, দেখিয়ে দিয়েছিল সৌরভের দল।
বাঙালির কাছে সৌরভ গঙ্গোপাধ্যায় যদি প্রাণপুরুষ হন, তাহলে লর্ডসের ব্যালকনিতে তার জামা ঘোরানোর কীর্তি একটি `আবেগ`। সেই ঘটনা নিয়ে বহু বিতর্ক হয়েছে, বহু জায়গায় অস্বস্তিতেও পড়তে হয় দাদাকে।
তবে এবার সেই অঙ্গভঙ্গি নিয়ে ১৫ বছর বাদে মুখ খুললেন সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। তার স্বামীর এরকম এক কীর্তি নিয়ে বহু বিতর্ক থাকতে পারে। কিন্তু ডোনার কাছে এটি একটি `দারুণ হাবভাব`-এর ঘটনা। তিনি বলেন, সৌরভকে তখন বেশ উল্লসিত দেখাচ্ছিলো।
কলকাতায় একটি আলোচনা সভায় এই কথাটি স্বীকার করে নিয়েছেন সৌরভ ঘরণী ডোনা। যদিও সৌরভ বিষয়টি নিয়ে আজও যে বেশ অস্বস্তিতে রয়েছেন, তা বুঝিয়ে দিলেন। মজার ছলে তিনি জানিয়েছেন, "আর কোনো দিনও এমন কাণ্ড করবো না। যখনই কোনো টিভি চ্যানেল এই ফুটেজটি দেখায়, আমি প্রযোজককে ফোন করে বলি আমার ২০,০০০ আন্তর্জাতিক রান আর বেশকিছু সেঞ্চুরিও রয়েছে। ..."
পাশাপাশি সৌরভ এদিন জানান, শার্ট ঘোরানোর ওই গোটা ঘটনাটিতে তিনি `সন্তুষ্টি` পেয়েছিলেন।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











