হিজাব ছাড়া আন্তর্জাতিক টুর্নামেন্টে ইরানের নারী দাবাড়ু
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৮ পিএম, ২৯ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার
ইরানি নারী দাবা খেলোয়াড় সারা খাদেম।
একটি আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে হিজাব ছাড়া অংশ নিয়ে ঝড় তুলেছেন ইরানি নারী দাবা খেলোয়াড় সারা খাদেম। ইরানে নারীদের হিজাব নিয়ে কড়াকড়ির প্রতিবাদ জানিয়ে দেশটির অনেক নারী ক্রীড়াবিদই সম্প্রতি হিজাব ছাড়া বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছেন। ইরানের ড্রেস কোডে নারীদের অবশ্যই মাথা ঢেকে রাখতে হবে। তবে সারা খাদেম কাজাখস্তানের আলমাতি শহরে হওয়া এফআইডিই ওয়ার্ল্ড র্যা পিড অ্যান্ড ব্লিটজ চেস চ্যাম্পিয়নশিপে হিজাব ছাড়াই অংশগ্রহণ করেন। এ খবর দিয়েছে সিএনএন।
খবরে জানানো হয়, প্রথমে ইরানি গণমাধ্যম জামারান প্রথমে এই খবর এবং ওই দাবাড়ুর হিজাব ছাড়া ছবি প্রকাশ করে। সারা ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন। আন্তর্জাতিক দাবা ফেডারেশন অনুসারে, বর্তমানে বিশ্বব্যাপী সক্রিয় খেলোয়াড়দের মধ্যে ৮০৪ তম স্থানে রয়েছেন তিনি। ইরানিদের মধ্যে তার অবস্থান ১০ম। অক্টোবরে ইরানী পর্বতারোহী এলনাজ রেকাবিও বাধ্যতামূলক হিজাব ছাড়াই দক্ষিণ কোরিয়ায় প্রতিযোগিতা করেছিলেন। যদিও পরে তিনি বলেছিলেন যে, এটি দুর্ঘটনাক্রমে পড়ে গেছে। তবে
ধারণা করা হচ্ছে, ইরানি কর্তৃপক্ষের ভয়েই মিথ্যা ব্যাখ্যা দিতে হয়েছিল তাকে।
এরপর নভেম্বরে ইরানী তীরন্দাজ পারমিদা ঘাসেমি তেহরানে একটি প্রতিযোগিতার সময় তার হিজাব সরিয়ে সরকারবিরোধী বিক্ষোভের প্রতি তার সমর্থন প্রদর্শন করেছিলেন।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে দেখা যায়, তিনি নিজেই তার মাথায় থাকা হেড স্কার্ফ ফেলে দেন। এই ভিডিও তখন ইরানে চলা হিজাববিরোধী আন্দোলনে গতি সঞ্চার করেছিল।
ইরানের ডেপুটি স্পোর্টস মিনিস্টার মরিয়ম কাজেমিপুর গত মাসে বলেন, যেসব ক্রীড়াবিদরা ইসলামিক নিয়মের বিরুদ্ধে গিয়ে হিজাব ফেলে দিয়েছে, তারা তাদের ক্রিয়াকলাপের জন্য অনুশোচনায় ভুগছে এবং ভবিষ্যতে আর ভুল না করার শপথ নিয়েছে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











