আবার সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সেলোনা
গত অক্টোবরে রিয়াল মাদ্রিদের কাছে লা লিগায় হেরেছিল বার্সেলোনা। কয়েক মাসের ব্যবধানে সেই হারের শোধ তারা নিলো সৌদি আরবের মাটিতে। প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল পাল্টা গোলের ম্যাচ ৩-২ ব্যবধানে জিতেছে কাতালান জায়ান্টরা।
০৯:৫৪ এএম, ১২ জানুয়ারি ২০২৬ সোমবার
৭-০ গোলে জিতল ঋতুপর্ণারা
নারী ফুটবল লিগে রাজশাহী স্টার প্রথম দুই ম্যাচই জিতেছে। দুই ম্যাচ জিতলেও জাতীয় দলের সুপারস্টার ঋতুপর্ণা চাকমা গোল পাননি। আজ সানজিদার পুলিশ এফসির বিরুদ্ধে ঋতুপর্ণার রাজশাহী ৭-০ গোলে জয়লাভ করে। তারকা ফুটবলার ঋতুপর্ণা জোড়া গোল করেন।
১০:৪৫ এএম, ১১ জানুয়ারি ২০২৬ রবিবার
নতুন মোড়কে বিসিবির এইচপি ক্রিকেট
বাংলাদেশে সাধারণত সব ধরনের ক্রিকেটারদের জন্য বিসিবির বিভাগ রয়েছে। অনূর্ধ্ব ১৭, ১৯, এইচপি বা ‘এ’ দল। তবে অনূর্ধ্ব-২৩ দলের জন্য কোনো কিছু এখনও করে উঠতে পারেনি বিসিবি। এবার সেই পরিকল্পনার কথা জানালেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
১০:৪২ এএম, ১১ জানুয়ারি ২০২৬ রবিবার
জয়িতা এবার ক্রিকেট বিশ্বকাপ বাছাইয়ে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ের জন্য গত বৃহস্পতিবার ১৫ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা।
০৯:০৫ এএম, ১০ জানুয়ারি ২০২৬ শনিবার
দ্বিতীয় হ্যাটট্রিকে বিপিএলে মৃত্যুঞ্জয়ের ইতিহাস
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে প্রথম কোনো ক্রিকেটার হিসেবে দু’বার উইকেটের হ্যাটট্রিক করলেন মৃত্যুঞ্জয় চৌধুরী। এখন পর্যন্ত নয়জন ক্রিকেটার হ্যাটট্রিকের খাতায় নাম লেখালেও আর কেউই বিপিএলে হ্যাটট্রিকের দেখা পাননি।
০৯:০০ এএম, ১০ জানুয়ারি ২০২৬ শনিবার
বিশ্বকাপ বাছাইয়ের দলে আছেন যারা
নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের তালিকা প্রকাশ করেছে ক্রিকেট বোর্ড।
১০:৫৪ এএম, ৯ জানুয়ারি ২০২৬ শুক্রবার
বিশ্বকাপ ইস্যুতে যা বললেন তামিম
বিশ্বকাপে খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কায় গিয়ে খেলার অভিপ্রায় ব্যক্ত করে আইসিসিকে চিঠিও দিয়েছে।
১০:৪৯ এএম, ৯ জানুয়ারি ২০২৬ শুক্রবার
সাগরিকার ৫ গোল ও ঋতুপর্ণাদের আরেকটি বড় জয়
নারী ফুটবল লিগে আজ পাঁচটি ম্যাচ ছিল। সকাল দশটা থেকে খেলা শুরু হয়ে সন্ধ্যা সাতটায় শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের শেষ ম্যাচের আকর্ষণই ছিল বেশি। তারকাখচিত রাজশাহী স্টারস বিকেএসপির মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে রাজশাহী ৪-০ গোলে বিকেএসপিকে হারিয়েছে।
১০:৫৮ এএম, ৮ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
‘বিশ্বকাপ খেলতে ভারতে যেতেই হবে, এমন সংবাদ মিথ্যা’
ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফো গতকাল জানিয়েছিল, নিরাপত্তা শঙ্কায় ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ খেলার অনুরোধ প্রত্যাখ্যান করার কথা বিসিবিকে জানিয়েছে আইসিসি। তারা বিসিবিকে বলেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতে যেতে হবে অথবা পয়েন্ট হারানোর ঝুঁকিতে পড়তে হবে।
১০:৫৪ এএম, ৮ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
খেলতে হলে ভারতেই, নইলে ছাড়তে হবে বিশ্বকাপ: আইসিসি
নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সরিয়ে নেওয়ার যে দাবি জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তা সরাসরি নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
১০:০১ এএম, ৭ জানুয়ারি ২০২৬ বুধবার
পিএসএলে কোন দলে খেলবেন মুস্তাফিজ?
মুস্তাফিজুর রহমানকে অপ্রত্যাশিতভাবে আইপিএল স্কোয়াড থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এনিয়ে ভারত ও বাংলাদেশের সম্পর্কের শীতলতা বেড়ে চলেছে।
০৯:৫৭ এএম, ৭ জানুয়ারি ২০২৬ বুধবার
রাষ্ট্রীয় নিরাপত্তা পেলেও ভারতে খেলবে না বাংলাদেশ
বিসিবি এখনো তাদের অবস্থানে অটল এবং শেষ পর্যন্ত অটল থাকবে বলেই দৃঢ়প্রতিজ্ঞ। ভারতে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচ তারা খেলবে না। আইসিসি থেকে এরই মধ্যে এ নিয়ে বিসিবির সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। আজ দিনের কোনো এক সময়ে অনলাইন সভার মাধ্যমে এ আলোচনা হবে।
০৯:৫৬ এএম, ৬ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার
নেইমারের অবসর ভাবনা নিয়ে নতুন তথ্য
নেইমার ফুটবল থেকে অবসরের কথা ভেবেছিলেন। সাম্প্রতিক চোটের কারণে তিনি এই সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন বলে জানালেন তার বাবা ও এজেন্ট নেইমার দা সিলভা সান্তোস সিনিয়র।
০৯:৫১ এএম, ৬ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার
মারামারি-লাল কার্ডের ম্যাচে তহুরাদের ২৩ গোল
ভুটান নারী লিগে অনেক ম্যাচে ২০-২৫ গোল হয়েছে। এতে বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার বেশ তাচ্ছিল্য করতেন। সেই তিনিই এশিয়া কাপের মাত্র মাস দুয়েক আগে ঋতুপর্ণাদের মান ও প্রতিদ্বন্দ্বিতাহীন লিগে খেলার অনুমোদন দিয়েছেন। রোববার (৪ জানুয়ারি) ফরাশগঞ্জ ২৩-০ গোলে কাচারীপাড়াকে পরাজিত করেছে।
১০:১৮ এএম, ৫ জানুয়ারি ২০২৬ সোমবার
সোহান জানালেন, ‘বিন্দাস’ আছেন মুস্তাফিজ
গেল দুই দিন ধরে বিশ্বজুড়ে আলোচনার শীর্ষে মুস্তাফিজুর রহমান। কেননা আসন্ন আইপিএল স্কোয়াড থেকে বাংলাদেশের এই পেসারকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
১০:১২ এএম, ৫ জানুয়ারি ২০২৬ সোমবার
বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করতে বললেন আসিফ নজরুল
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
০৯:৫৬ এএম, ৪ জানুয়ারি ২০২৬ রবিবার
জাতীয় কাবাডিতে চ্যাম্পিয়ন বিজিবি ও পুলিশ
জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল শনিবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে পুরুষ বিভাগে বিজিবি এবং নারী বিভাগে বাংলাদেশ পুলিশ শিরোপা জিতেছে।
০৯:৫১ এএম, ৪ জানুয়ারি ২০২৬ রবিবার
সাকিবকে ছাড়িয়ে অনন্য মাইলফলকে মুস্তাফিজ
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে নিজের করা প্রথম ওভারেই সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে সাজঘরে পাঠান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
১০:০৮ এএম, ৩ জানুয়ারি ২০২৬ শনিবার
টাইব্রেকারে জিতে জাতীয় কাবাডির ফাইনালে আনসার
টাইব্রেকার শব্দটি ফুটবলের সঙ্গেই বেশি পরিচিত ক্রীড়াপ্রেমীরা। দাবা ও ক্রিকেটসহ অন্যান্য খেলাতেও রয়েছে সমতা ভাঙার জন্য আলাদা বিধান। (শুক্রবার) জাতীয় কাবাডির চ্যাম্পিয়নশিপে নারী বিভাগের এক সেমিফাইনাল ম্যাচ টাইব্রেকারে নিষ্পত্তি হয়েছে।
১০:০৩ এএম, ৩ জানুয়ারি ২০২৬ শনিবার
তহুরা-শামসুন্নাহারের হ্যাটট্রিকে ফরাশগঞ্জের গোলবন্যা
বাংলাদেশ নারী ফুটবল লিগ মানেই গোল আর গোল। চলমান লিগও ব্যতিক্রম নয়। আজ রাতে অনুষ্ঠিত দিনের শেষ খেলায় ফরাশগঞ্জ ১০-০ গোলে ঢাকা রেঞ্জার্সকে হারিয়েছে। শামসুন্নাহার ও তহুরা চারটি, মনিকা চাকমা ও মারিয়া মান্দা একটি করে গোল করেন।
১০:১৪ এএম, ২ জানুয়ারি ২০২৬ শুক্রবার
দেশের জন্য বিনা বেতনে ছুটি নিয়ে আসছেন অধিনায়ক
স্ট্যান্ডার্ড ফুটবলের মতো ফুটসালও বেশ জনপ্রিয়। বাংলাদেশের ফুটসালের পথচলা বেশি দিনের নয়। নারী দল সাত বছর পর আন্তর্জাতিক ফুটসালে ফিরছে। পুরুষ দল গত সেপ্টেম্বরে এশিয়ান ফুটসাল কাপ বাছাইয়ের পর দ্বিতীয় টুর্নামেন্ট খেলবে সাফ ফুটসাল।
১০:০৯ এএম, ২ জানুয়ারি ২০২৬ শুক্রবার
হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার
পায়ে রক্ত জমাট বাঁধার কারণে হাসপাতালে গিয়েছিলেন রবার্তো কার্লোস। এমআরআই স্ক্যানের পর আরও গুরুতর অসুখ ধরা পড়ে তার। হৃদরোগের সমস্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ লিজেন্ডকে। অস্ত্রোপচারও করাতে হয়েছে কার্লোসকে।
১০:৪৩ এএম, ১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
আইপিএল থেকে নাম প্রত্যাহার করলেন অস্ট্রেলিয়ার ২ তারকা
ভারতের ওমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিল) বা নারী আইপিএলের চতুর্থ আসরের পর্দা উঠবে আগামী ৯ জানুয়ারি। যার জন্য নিলাম হয়েছে এক মাস আগে। আসন্ন ডব্লিউপিল শুরুর আগে দুই অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার এলিসে পেরি ও আনাবেল সাদারল্যান্ড ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করেছেন।
০৩:১২ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৫ বুধবার
খালেদা জিয়ার সঙ্গে স্মৃতি রোমন্থন করলেন বিসিবি সভাপতি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ক্রীড়াঙ্গনও এর বাইরে নয়, এই নেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বিসিবি ও বাফুফে আজকের সব ম্যাচ স্থগিত করেছে।
০৩:১০ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৫ বুধবার
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
































