ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ২২:৪৭:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্র মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ 

কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ 

আঠাশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে সমারোহে। আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে একমাত্র বাংলাদেশি সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। বাংলাদেশের এই ছবি প্রচুর প্রশংসা এবং ভালোবাসা কুড়িয়েছে কলকাতার দর্শকমহলে। সাড়ে তিন বছরের চেষ্টায় দেশের হাওর অঞ্চলের শ্রমজীবী মানুষের জীবনসংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।


০১:৫৪ পিএম, ১৮ ডিসেম্বর ২০২২ রবিবার

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে বিহারে মামলা!

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে বিহারে মামলা!

পাঠান সিনেমার একটি গানে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে এমন অভিযোগ এনে বিহারের মুজাফফরপুরে সিনেমার অভিনেতা শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। বলিউড বাদশাহ শাহরুখ খানের কামব্যাক সিনেমা ‘পাঠান’র মুক্তি সময় যত নিকটে আসছে ততই সিনেমাটি নিয়ে সমালোচনা বাড়ছে।


১২:৩৬ পিএম, ১৮ ডিসেম্বর ২০২২ রবিবার

‘পাঠান’ বিতর্ক চুলোয় যাক, কাতার গেলেন দীপিকা

‘পাঠান’ বিতর্ক চুলোয় যাক, কাতার গেলেন দীপিকা

‘বেশরম রং’ বিতর্কে তোলপাড় রাজনৈতিক মহল। দীপিকার গেরুয়া বিকিনিতে আগুন জ্বলছে ভারতজুড়ে। এর মাঝেই দেশ ছাড়লেন দীপিকা, গন্তব্য কাতার। আজ রবিবার বিশ্বকাপ ফাইনালের মঞ্চে উপস্থিত থাকবেন এই বলিউড সুন্দরী। শনিবার মুম্বই বিমানবন্দরে হাসি মুখে ধরা দিলেন রণবীর ঘরণী। পরনে অলিভ প্যান্ট আর সাদা টপ। সঙ্গে ক্রিম রঙা কোর্ট। ফিফা বিশ্বকাপের ট্রফি উদ্বোধন করতে লুসেল স্টেডিয়ামে হাজির থাকবেন দীপিকা।


১১:১৫ এএম, ১৮ ডিসেম্বর ২০২২ রবিবার

মায়ের জন্য দোয়া চাইলেন তিশা

মায়ের জন্য দোয়া চাইলেন তিশা

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার মা অসুস্থ। তার মায়ের হার্টে বাইপাস সার্জারি করা হচ্ছে। অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়েছেন এ অভিনেত্রী।শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন তিশা। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালে অসুস্থ মায়ের বিছানার পাশে দাঁড়িয়ে আছেন তিশা। পরম মমতায় মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন তিনি।


০৮:৩৩ পিএম, ১৭ ডিসেম্বর ২০২২ শনিবার

শাহরুখ-দীপিকার সিনেমা ও গান বয়কটের ডাক

শাহরুখ-দীপিকার সিনেমা ও গান বয়কটের ডাক

‘পাঠান’ সিনেমা দিয়ে পর্দায় ফিরছে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন জুটি। সিনেমার ‘বেশরম রঙ’ গানটি সম্প্রতি প্রকাশিত হওয়ার পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। অনেকেই শাহরুখ-দিপীকার রসায়নের প্রশংসা করেছেন। আবার কেউ গানটিকে অশ্লীল আখ্যা দিয়ে বয়টকের ডাক দিয়েছেন। ‘পাঠান’ সিনেমাটিকেও বয়কট করার আহ্বান জানিয়েছেন কেউ কেউ।


০১:০৭ পিএম, ১৭ ডিসেম্বর ২০২২ শনিবার

আবারও জিতের নায়িকা মিম

আবারও জিতের নায়িকা মিম

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। পর পর দুটি সিনেমা হিট হওয়ায় তার কদর এখন আকাশচুম্বী। এবার জানা গেল নতুন খবর। পশ্চিমবঙ্গের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন মিম।বাংলাদেশের নামকরা নির্মাতা সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় ‘মানুষ’ সিনেমায় টালিউডে আবারও এন্ট্রি নিচ্ছেন এ নায়িকা। 


০১:১৯ পিএম, ১৫ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার

বুদ্ধিজীবীদের স্মরণে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডায়েরি অফ জেনোসাইড’

বুদ্ধিজীবীদের স্মরণে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডায়েরি অফ জেনোসাইড’

পাকিস্তানি বাহিনী যখন বুঝতে পারে তাদের পরাজয় সুনিশ্চিত, তখন তারা বাঙালি জাতিকে মেধাশূন্য করার নীলনকশা করে। তারা দেশদ্রোহী রাজাকার, আলবদর, আল শামসদের সহযোগিতায় সুপরিকল্পিতভাবে দেশের বরেণ‍্যদের নির্মমভাবে হত‍্যা করে।
এ ঘটনার স্মরণে ১৪ ডিসেম্বর বাংলাদেশে পালিত হয়ে আসছে শহীদ বুদ্ধিজীবী দিবস।


১১:৪০ এএম, ১৪ ডিসেম্বর ২০২২ বুধবার

২০২২ সালে গুগল সার্চে সেরা ১০-এ সুস্মিতা

২০২২ সালে গুগল সার্চে সেরা ১০-এ সুস্মিতা

পর্দায় তাকে খুব একটা নিয়মিত দেখা যায় না। তারপরও বলিউডের অন্যতম মেধাবী এবং জনপ্রিয় তারকা হলেন সুস্মিতা সেন। গোটা ইন্ডাস্ট্রির সকলেই তাকে পছন্দ করেন। আর সম্প্রতি তিনি এটা প্রমাণ করে দিলেন যে কেবল বলিউড নয়, গোটা পৃথিবী জুড়েই দারুণ জনপ্রিয় তিনি। সকলেই তার বিষয়ে নানান জিনিস জানতে চায়— নেন গুগল সার্চের সহযোগিতা।


১২:৪০ পিএম, ১২ ডিসেম্বর ২০২২ সোমবার

পরীর মাতৃত্বের চার মাস

পরীর মাতৃত্বের চার মাস

এইতো সেদিনের কথা। এরইমধ্যে কেটে গেছে চার মাস! গত ১০ আগস্ট বিকেল ৫টা ৩৬ মিনিটে পৃথিবীর বুকে যাত্রা শুরু করেছে রাজ-পরী দম্পতির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য।ছেলের বিশেষ দিনটি ঘরোয়া আয়োজনেই উদযাপন করেছেন তার বাবা-মা। রাজের তোলা সেই মুহূর্তের একটি স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যকে শুভেচ্ছা জানিয়েছেন পরীমণি।


০৯:৫৪ এএম, ১১ ডিসেম্বর ২০২২ রবিবার

এ জীবনে আমার আর বিয়ে হবে না

এ জীবনে আমার আর বিয়ে হবে না

বাগদান সম্পন্ন হয়েছে দু'বছর আগেই। ২০২০ এর মার্চে রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল করেছিলেন নুসরাত ফারিয়া। যদিও বাগদানের দিন নয়, তার ৪ দিন পর সেকথা জানিয়েছিলেন নুসরাত। বলেছিলেন, ডিসেম্বরে বিয়ে করবেন। তারপর কেটে গেছে প্রায় আড়াই বছর। গত দুই ডিসেম্বরেও অভিনেত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। যা নিয়ে অবশ্য তার অনুরাগীদের মধ্যে কৌতুহলের শেষ নেই। আর এবার আবারও সেই বিয়ের প্রসঙ্গ উঠতেই জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া সাফ জানিয়েছেন, তিনি এই বিয়েটা করছেন না।


১১:৫৯ এএম, ১০ ডিসেম্বর ২০২২ শনিবার

উষ্ণতা ছড়াচ্ছেন মিম

উষ্ণতা ছড়াচ্ছেন মিম

ঢাকাই সিনেমার হালের ক্রেজ অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। অভিনয় দক্ষতার কারণে চলতি বছরে মুক্তি পাওয়া তার অভিনীত দুটি সিনেমাই দর্শকমহলে আলোচিত। ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার এই নায়িকা যেন বর্তমানে ক্যারিয়ারের তুঙ্গে।জনপ্রিয় এই নায়িকা দর্শকদের হিট সিনেমা উপহার দিলেও পাশাপাশি সোশ্যালে বেশ সক্রিয়। সোশ্যালের মাধ্যমে অবশ্য ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সহজেই নিজেকে যুক্ত রাখতে পারেন তিনি। 


০৬:৪২ পিএম, ৯ ডিসেম্বর ২০২২ শুক্রবার

বাংলাদেশের ঐতিহ্য প্রচারণায় সিসিমপুর

বাংলাদেশের ঐতিহ্য প্রচারণায় সিসিমপুর

বাংলাদেশের ৩ বিশ্ব-ঐতিহ্য সুন্দরবন, মসজিদের শহর বাগেরহাট ও পাহাড়পুর বৌদ্ধ বিহার। এই ঐতিহ্যগুলোকে শিশুদের কাছে আরও পরিচিত ও জনপ্রিয় করার উদ্যোগ নিয়েছে টিভি সিরিজ সিসিমপুর কর্তৃপক্ষ। এ লক্ষ্যে একসঙ্গে কাজ করবে ইউনেস্কো এবং সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ।


০১:৩২ পিএম, ৮ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার

বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় প্রিয়াঙ্কা চোপড়া

বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় প্রিয়াঙ্কা চোপড়া

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। নিজ দেশ পেরিয়ে হলিউড ইন্ডাস্ট্রিতেও দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। তবে তিনি যে শুধুই একজন অভিনেত্রী, তা কিন্তু নয়। এর বাইরে একজন সমাজকর্মী, ক্রীড়াবিদও প্রিয়াঙ্কা। ২০২২ সালে বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে ও নিজ নিজ কর্মক্ষেত্রের মাধ্যমে আয়োচনায় ছিলেন।


০১:০৭ পিএম, ৮ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার

জোর করে শারীরিক সম্পর্কের অভিযোগ বাঁধনের

জোর করে শারীরিক সম্পর্কের অভিযোগ বাঁধনের

লাক্স তারকা আজমেরী হক বাঁধন। ‘রেহানা মরিয়ম নূর’, ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ নামে বেশ কিছু জনপ্রিয় সিনেমা-সিরিজের প্রধান চরিত্রে কাজ করেছেন তিনি। তবে  এই অভিনেত্রীর দাম্পত্যজীবন খুব একটা রঙিন নয়। শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়েছেন এমন অভিযোগ করেছেন তিনি।


০৯:০৯ পিএম, ৫ ডিসেম্বর ২০২২ সোমবার

চলন্ত সিঁড়িতে দুর্ঘটনার রোমহর্ষক বর্ণনা দিলেন ফারিণ

চলন্ত সিঁড়িতে দুর্ঘটনার রোমহর্ষক বর্ণনা দিলেন ফারিণ

ছোট পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ। গত শুক্রবার (২ ডিসেম্বর) রাজধানীর যমুনা ফিউচার পার্কের চলন্ত সিঁড়িতে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে বাসায় বিশ্রাম নিচ্ছেন এ অভিনেত্রী। তবে দুর্ঘটনার ঘোর কাটছে না তার।


০৯:৪০ এএম, ৪ ডিসেম্বর ২০২২ রবিবার

‘চন্দ্রমুখী’ হয়ে আসছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা

‘চন্দ্রমুখী’ হয়ে আসছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা

আবারও দক্ষিণী সিনেমায় দেখা মিলতে যাচ্ছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের। এবার চন্দ্রমুখী হিসেবে দেখা যেতে পারে অভিনেত্রীকে। সিনেমায় অভিনয়ের কথা সোশ্যাল মিডিয়ায় স্বীকার করেছেন কঙ্গনা। তবে চরিত্র নিয়ে তিনি নিজে এখনও পর্যন্ত কিছু জানাননি।২০১৫ সালে মুক্তি পেয়েছিল সুপারহিট তামিল সিনেমা ‘চন্দ্রমুখী’।


১১:৫২ এএম, ৩ ডিসেম্বর ২০২২ শনিবার

জীবনের ৬১ বসন্ত পার করলেন সুবর্ণা মোস্তফা

জীবনের ৬১ বসন্ত পার করলেন সুবর্ণা মোস্তফা

আশির দশকে দেশের সবচেয়ে জনপ্রিয় টিভি অভিনেত্রী সুবর্ণা মোস্তফা। তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের আঙিনায় মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন এই কিংবদন্তি অভনেত্রী।


১১:০৪ এএম, ২ ডিসেম্বর ২০২২ শুক্রবার

অসহ্য টর্চার, সংসার জীবনে আমি অতিষ্ঠ: সারিকা

অসহ্য টর্চার, সংসার জীবনে আমি অতিষ্ঠ: সারিকা

যৌতুক ও শারীরিক নির্যাতনের অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। তার অভিযোগের প্রেক্ষিতে স্বামী জি এস বদরুদ্দিন আহমেদ রাহীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।সারিকার অভিযোগ, বিয়ের সময় তার মা-বাবা রাহীকে ২৫ লাখ টাকার স্বর্ণালঙ্কারসহ উপহার হিসেবে বাসার আসবাবপত্র দিয়েছেন। পরবর্তীতে ৫০ লাখ টাকা যৌতুক চেয়ে সারিকাকে নির্যাতন শুরু করেন রাহী। আর তাই স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের মামলাটি করেন তিনি।


০৮:০৬ পিএম, ১ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার

কান্নায় ভেঙে পড়েছিলেন রূপা, কিন্তু কেন?

কান্নায় ভেঙে পড়েছিলেন রূপা, কিন্তু কেন?

রূপা গঙ্গোপাধ্যায় বহু বছর ধরে দাপিয়ে অভিনয় করেছেন। সঙ্গে তার একটি রাজনৈতিক অবস্থানও রয়েছে। শুধু বাংলা নয়, হিন্দিতেও সমান জনপ্রিয় অভিনেত্রী। রূপা বললেই মনে পড়ে যায়, তার অভিনীত ‘দ্রৌপদী’ চরিত্রের কথা। ১৯৮৮ সালে সম্প্রচার শুরু হয় ‘মহাভারত’-এর। দ্রৌপদীর চরিত্রে তার অভিনয় এখনও মনে রেখেছেন দর্শক।


১১:৫৭ এএম, ১ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার

কেন গোসলখানার দরজা বন্ধ করেন না জাহ্নবী কাপুর! 

কেন গোসলখানার দরজা বন্ধ করেন না জাহ্নবী কাপুর! 

বলিউডের প্রভাবশালী প্রযোজক বনি কাপুর ও অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর। পরিবারের অধিকাংশ সদস্যের মতো রূপালি পর্দায় এসে তিনিও বাজিমাত করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এক অদ্ভুত বিষয় জানিয়েছেন এ অভিনেত্রী। তিনি জানিয়েছেন, এখনও তিনি গোসলখানার দরজা বন্ধ করেন না!


০৯:৪২ পিএম, ৩০ নভেম্বর ২০২২ বুধবার

চিত্রনায়িকা শিমু হত্যাকাণ্ডে নতুন তথ্য

চিত্রনায়িকা শিমু হত্যাকাণ্ডে নতুন তথ্য

এ বছরের ১৭ জানুয়ারি কেরানীগঞ্জের হজরতপুর ব্রিজের কাছে আলিয়াপুর এলাকা থেকে চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর (৩৫) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এরপর শিমুকে হত্যা করার অভিযোগে তার স্বামী শাখাওয়াত আলীম নোবেল ও তার বন্ধু ফরহাদকে গ্রেপ্তার করে কেরানীগঞ্জ থানা পুলিশ। তাদের আসামি করে হত্যা মামলাটি দায়ের করেন নিহতের বড় ভাই শহীদুল ইসলাম খোকন।


০৬:১৯ পিএম, ২৯ নভেম্বর ২০২২ মঙ্গলবার

ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত হয়ে যা বললেন মিম  

ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত হয়ে যা বললেন মিম  

শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ছোট বেলা থেকেই ব্রাজিল দলের সাপোর্টার তিনি। সোমবার (২৮ নভেম্বর) ব্রাজিলের জার্সি গায়ে ব্রাজিল-সুইজারল্যান্ডের ম্যাচ দেখেছেন মিম। ম্যাচের শুরুতে অভিনেত্রীর বুকে রীতিমতো কাঁপন ধরে গেলেও অবশেষে ব্রাজিলের জয়ে ব্যাপক উচ্ছ্বাসিত ‘পরাণ’ খ্যাত অভিনেত্রী।


১২:৩২ পিএম, ২৯ নভেম্বর ২০২২ মঙ্গলবার

নেইমারের জন্য পরাণ পুড়ছে মিমের

নেইমারের জন্য পরাণ পুড়ছে মিমের

ঢাকাই সিনেমার সময়ের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম সবশেষ নজর কেড়েছেন ফুটবলকে কেন্দ্র করেই। স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে নির্মিত ‘দামাল’-এ দুর্দান্ত অভিনয় করে ছক্কা হাঁকিয়েছেন এই নায়িকা। সিনেমাটির প্রচার-প্রচারণায়ও ফুটবলের সঙ্গে তার ভালোবাসা ফুটে উঠেছে। মাঠে নেমে ‘হাত দিয়ে গোল’ করতেও দেখা গেছে তাকে।


০১:৪২ পিএম, ২৮ নভেম্বর ২০২২ সোমবার

সব্যসাচীকে নিয়ে ঐন্দ্রিলার মায়ের আবেগঘন স্ট্যাটাস

সব্যসাচীকে নিয়ে ঐন্দ্রিলার মায়ের আবেগঘন স্ট্যাটাস

টানা ২০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানেন কলকাতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। মাত্র ২৪ বছর বয়সেই নিভে গেছে তার জীবনপ্রদীপ। ইতোমধ্যে কেটে গেছে সাত দিন। প্রতিটি মুহূর্তে তার সব স্মৃতি পীড়া দিচ্ছে স্বজনদের।মেয়েকে হারিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক তার ছবি ও ভিডিও ক্লিপস শেয়ার করছেন মা শিখা শর্মা। শুধু ঐন্দ্রিলা নয়, তার প্রেমিক সব্যসাচীকে নিয়েও আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেত্রীর মা।


১২:০৮ পিএম, ২৮ নভেম্বর ২০২২ সোমবার