ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ০:৩২:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

এম এস ধোনির নারী ফ্যান’রা

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:২৮ পিএম, ২২ এপ্রিল ২০১৮ রবিবার

২০০৪-০৫ সালে ভারতীয় ক্রিকেটের বাইশ গজে পা রেখেছিলেন লম্বা চুলের উইকেট কিপার ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি৷ মারকাটারি ব্যাটিং, হেলিকপ্টার শট এবং ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ হয়ে ওঠার মাঝেই স্টাইলিশ মাহি ভারতের লাখো মেয়ের দিল কি ধড়কন হয়ে উঠেছিলেন৷

 

সে সময় ধোনির ব্যাক্তিত্বের ফ্যান হয়েছিলেন অনেক ললনা৷ সময় পেরিয়েছে, মাচো ধনি এখন জীভার বাবা৷ কিন্তু তাতে কি ভাটা পড়েছে ললনাদের মাহি-প্রেমে! পুণেতে রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই ম্যাচ কিন্তু খারিজ করে দিচ্ছে সে রকম যে কোন তথ্যকে৷ এদিন যখন চেন্নাই অধিনায়ক ব্যাট করতে নামছেন গ্যালারিতে ধোনি ধোনি শব্দের সুনামি ওঠে৷ সঙ্গেই টিভি ক্যামেরাতে ধরা পড়ে গ্যালারিত বসে থাকা মাহির অগনিত মহিলা ফ্যানদের দীর্ঘশ্বাস পড়ার ছবি৷

 

সিএসকে বনাম আরআর ম্যাচে ধোনির ব্যাট করতে নামার সময় গ্যলারিতে এক তরুণীকে প্লাকার্ড হাতে দেখা যায় যেখানে নিজের ভবিষ্যতের বর এবং মাহিকে নিয়ে তরুণী লিখেছেন, ‘দুঃখিত ভবিষ্যতের সঙ্গী৷ মহেন্দ্র সিং ধোনি কিন্তু আজীবন আমার প্রথম প্রেম হয়ে থাকবেন৷’ সঙ্গে দেখা যায় প্লাকার্ডের শেষে তরুণী লিখে রেখেছেন ‘আই লাভ ইউ মাহি৷’ ৩৬ বছর বয়সে এসে এরকম ফ্যান ফলোইং যে কোনও খেলোয়াড়ের জন্য মাঠে বাড়তি অনুপ্রেরণা যোগাবে বলেই মত বিশেষজ্ঞ মহলের৷