ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ১৩:৪০:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
aaa
bbb
এফডিসিতে ড্যানিরাজের হাতে লাঞ্ছিত হলেন মৌসুমী

এফডিসিতে ড্যানিরাজের হাতে লাঞ্ছিত হলেন মৌসুমী

সামনে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে এখন উৎসবের আমেজ পুরো এফডিসি জুড়ে। প্রার্থীরা প্রতিদিনই প্রচার চালাচ্ছেন, ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করছেন। এবারের নির্বাচনে সভাপতি প্রার্থী হয়েছেন যথাক্রমে মিশা সওদাগর ও নায়িকা মৌসুমী।সোমবার মৌসুমী এফডিসিতে আসলে খল অভিনেতা ড্যানিরাজের হাতে লাঞ্ছিত হন তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে বিএফডিসিতে উত্তেজনা তৈরি হয়।


০১:২৯ পিএম, ১৫ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

বিয়ের পিঁড়িতে বসছেন সাবিলা নূর

বিয়ের পিঁড়িতে বসছেন সাবিলা নূর

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। অতি সম্প্রতি অভিনেত্রী নিজেই গণমাধ্যমকে এ সুখবরটি জানিয়েছেন। সাবিলার হবু বরও মিডিয়া জগতের মানুষ। নাম নেহাল সুনন্দ তাহের। চাঁদপুরের ছেলে। তবে তিনি মডেলিং, অভিনয় বা সংগীত জগতের সঙ্গে যুক্ত নন। নেহাল বেসরকারি চ্যানেল এসএ টিভির ব্রডকাস্ট প্রকৌশলী।


০৩:৪২ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার

নেশায় আসক্তি নিয়ে মুখ খুললেন শ্রুতি হাসান

নেশায় আসক্তি নিয়ে মুখ খুললেন শ্রুতি হাসান

সম্প্রতি মদ্যপান ও ব্রেকআপ নিয়ে একটি চ্যাট শোতে খোলামেলা কথা বলেছেন তামিল, তেলেগু ও হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। অ্যালকোহল সেবনের ফলে নায়িকা তার স্বাস্থ্যের উপরে বিরুপ প্রভাবের কথা স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে তিনি হুইস্কি পান করেন। একটা সময় তার এই নেশা থেকে পরিত্রাণের চিন্তা জাগে।


০১:২৯ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার

মেকওভার শোতে চুল কেটে দেয়ায় শোকে অজ্ঞান মডেল!

মেকওভার শোতে চুল কেটে দেয়ায় শোকে অজ্ঞান মডেল!

লম্বা হোক বা ছোট, ঘন বা পাতলা, যেমনই হোক নিজের চুল সবারই প্রিয়। সেই চুল যদি কমতে আরম্ভ করে তবে সবারই খারাপ লাগে। কিন্তু কোমর পর্যন্ত লম্বা চুল যদি হঠাৎ কয়েক সেকেন্ডে অর্ধেক হয়ে যায়।


০৮:৪৩ পিএম, ১৩ অক্টোবর ২০১৯ রবিবার

গ্রেফতার হতে পারেন আমিশা প্যাটেল!

গ্রেফতার হতে পারেন আমিশা প্যাটেল!

আর্থিক প্রতারণা ও চেক বাউন্সের ঘটনায় বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ভারতের রাঁচির একটি আদালত। প্রযোজক অজয় কুমার সিংয়ের অভিযোগের ভিত্তিতে যে মামলা চলছিলো, সেই ঘটনাতেই নায়িকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। রাঁচি পুলিশ শীঘ্রই মুম্বাইতে অভিনেত্রীর বাসায় যাবে বলে গেছে।


১২:৩৮ পিএম, ১৩ অক্টোবর ২০১৯ রবিবার

শেখ হাসিনাকে ‘মা’ বললেন রানী মুখার্জি

শেখ হাসিনাকে ‘মা’ বললেন রানী মুখার্জি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিত্বে মুগ্ধ বলিউড অভিনেত্রী রানী মুখার্জি তাকে মা বলে ডেকেছেন। সম্প্রতি ভারত সফরে দিল্লিতে দেওয়া হিন্দিতে তার ভাষণের প্রশংসা করেন এই অভিনেত্রী।


১১:৫১ পিএম, ১২ অক্টোবর ২০১৯ শনিবার

বিয়ে করলেন এশা ইউসুফ

বিয়ে করলেন এশা ইউসুফ

বিয়ের পিঁড়িতে বসলেন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু এবং শিমুল ইউসুফের মেয়ে এশা ইউসুফ। বর তার দীর্ঘদিনের পরিচিত সাকী ব্যানার্জী। শুক্রবার কলকাতার একটি রেস্তোরায় ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয়েছে।


১২:২১ পিএম, ১২ অক্টোবর ২০১৯ শনিবার

চলে গেলেন মীনা কার্টুনের জনক রাম মোহন

চলে গেলেন মীনা কার্টুনের জনক রাম মোহন

বিশিষ্ট অ্যানিমেশন চলচ্চিত্র নির্মাতা রাম মোহন মারা গেছেন। তিনি বাংলাদেশে জনপ্রিয় ‘মীনা কার্টুন’-এর অন্যতম পরিচালক ও জনক। শুক্রবার ভারতের মুম্বাইতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। ১৯৩১ সালে তিনি মাদ্রাজে জন্মগ্রহণ করেন।


১২:০৭ পিএম, ১২ অক্টোবর ২০১৯ শনিবার

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ তোরসা

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ তোরসা

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হয়েছেন রাফাহ নানজীবা তোরসা। শুক্রবার রাতে হোটেল সোনারগাঁওয়ে আয়োজনের গ্র্যান্ড ফিন্যালে অনুষ্ঠিত হয়। জমকালো এ অনুষ্ঠানের দুই উপস্থাপক দেবাশীষ বিশ্বাস ও শ্রাবণ্য তৌহিদার কণ্ঠে নিজের নাম শুনে উচ্ছ্বাসে ফেটে পড়েন তোরসা।


১১:১২ এএম, ১২ অক্টোবর ২০১৯ শনিবার

নেটফ্লিক্স ফিল্মে এবার কাজল

নেটফ্লিক্স ফিল্মে এবার কাজল

প্রিয়াঙ্কা চোপড়ার পরে বলিউডের এক সময়ের প্রথম সারির অভিনেত্রী কাজলও এবার ডেবিউ করছেন নেটফ্লিক্সে। ছবিটি পরিচালনা করবেন অভিনেত্রী রেণুকা সাহানে। ছবির নাম ‘ত্রিভঙ্গ’। ছবিতে রয়েছেন কুণাল রায় কাপুর, মিথিলা পালকার ও তন্বী আজমি।


০৭:৫৭ পিএম, ১১ অক্টোবর ২০১৯ শুক্রবার

কলকাতার নতুন ছবিতে জয়া

কলকাতার নতুন ছবিতে জয়া

ভারতের বাংলা ছবির পরিচিত মুখ জয়া আহসান। আবারও টালিউডে নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। কৌশিক গাঙ্গুলি পরিচালিত ছবির নাম ‘অর্ধাঙ্গিনী’। এর আগে কৌশিক গাঙ্গুলি ‘বিসর্জন’ ও ‘বিজয়া’তেও কাজ করেছেন জয়া।জানা গেছে, ‘অর্ধাঙ্গিনী’ ছবিতে প্রধান চরিত্রে জয়া আহসানের সঙ্গে পর্দা ভাগ করবেন চূর্ণি গাঙ্গুলি।


০১:৪৬ পিএম, ১১ অক্টোবর ২০১৯ শুক্রবার

শুভ জন্মদিন রেখা

শুভ জন্মদিন রেখা

ভারতীয় হিন্দী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রেখার জন্মদিন আজ ১০ অক্টোবর। তিনি রেখা নামে বেশি পরিচিত হলেও তার প্রকৃত নাম ভানুরেখা গণেশন। রেখাকে বলিউডের চিরসবুজ যৌন আবেদনময়ী অভিনেত্রী হিসেবে মনে করা হয়। ১৯৬৬ সালে রাঙ্গুলা রত্নম নামে একটি তেলেগু ছবির মাধ্যমে শিশুশিল্পী হিসেবে তার চলচ্চিত্র জীবন শুরু হয়।


০৯:৩১ পিএম, ১০ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

অবশেষে তাজমহল দর্শন করলেন কারিশমা

অবশেষে তাজমহল দর্শন করলেন কারিশমা

ভারতবাসী হয়েও তাজমহল দর্শন করেননি এমন মানুষ খুঁজে পাওয়া দায়! দেরিতে হলেও সেই অপূর্ণ কাজটি এবার সেরেই ফেলেছেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর।  ভারতীয় নাগরিক হয়ে গত ৬ অক্টোবর প্রথমবার তাজমহল দর্শন করেন এই অভিনেত্রী। কারিশমার আগ্রা সফরে তার সঙ্গী হিসেবে ছিলেন মেয়ে সামিরা ও ছেলে কিয়ান।


০৩:৫২ পিএম, ৯ অক্টোবর ২০১৯ বুধবার

বাবার প্রযোজনায় ‘বম্বে গার্ল’-এ জাহ্নবী

বাবার প্রযোজনায় ‘বম্বে গার্ল’-এ জাহ্নবী

প্রথমবার বাবা বনি কাপুরের প্রযোজনায় অভিনয় করতে চলেছেন শ্রীদেবী-বনির বড় মেয়ে জাহ্নবী কাপুর। ছবির নাম ‘বম্বে গার্ল’। ছবিটি পরিচালনা করছেন, ‘স্ট্রাইকার’ খ্যাত সঞ্জয় ত্রিপাঠি। ছবিতে জাহ্নবীর চরিত্রটি কী রকম?


০৯:৪৮ পিএম, ৮ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

অশালীন প্রস্তাবে স্বস্তিকার চাঁচাছোলা জবাব

অশালীন প্রস্তাবে স্বস্তিকার চাঁচাছোলা জবাব

বরাবর ঠোঁটকাটা হিসাবেই পরিচিতি রয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের। সোজা কথা সহজভাবে বলতেই ভালবাসেন তিনি। সে কারণে অনেকের চক্ষুশূলও তিনি। তবে তাতে কিছুই যায় আসে না তার। এক্কেবারে নিজের মতো করেই অপ্রিয় হলেও সত্যি বলতে পিছপা হননি কখনও।স্বস্তিকার ফলোয়ার সুদীপ দত্ত নামে এক ফেসবুক ব্যবহারকারীকে চাঁচাছোলা ভাষায় যোগ্য জবাব দিলেন।


০৩:০১ পিএম, ৮ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

দুর্গাপূজা নিয়ে জয়ার পরিকল্পনা

দুর্গাপূজা নিয়ে জয়ার পরিকল্পনা

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। চলতি বছর ‘দেবী’ সিনেমার মাধ্যমে প্রযোজকের খাতায়ও নাম লিখিয়েছেন জয়া। সেখানেও পেয়েছেন সফলতা। সিনেমার শুটিংয়ের জন্য এই বাংলাদেশে আছেন তো এই কলকতায়, এভাবেই সময় কাটে তার।সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে পূজার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।


০১:৩৪ পিএম, ৬ অক্টোবর ২০১৯ রবিবার

কেরিয়ার নিয়ে সন্তুষ্ট নন রাধিকা

কেরিয়ার নিয়ে সন্তুষ্ট নন রাধিকা

রাধিকা আপ্টে। ভারতীয় অভিনয় জগতে এই মুহূর্তে এক জনপ্রিয় নাম। তার অভিনয় দক্ষতা কারও অজানা নয়। কিন্তু তার সম্বন্ধে অনেকেই এগুলো জানেন না। রাধিকার জন্ম তামিলনাড়ুর ভেলোরে। তার বাবা-মা দু’জনেই ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ এবং হাসপাতালের চিকিৎসক ছিলেন।


১১:২৭ পিএম, ৫ অক্টোবর ২০১৯ শনিবার

ক্যাটরিনা-ভিকির প্রেম নিয়ে গুঞ্জন

ক্যাটরিনা-ভিকির প্রেম নিয়ে গুঞ্জন

বলিউডে এখন নতুন গুঞ্জন। অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে নাম জড়িয়েছে ভিকি কৌশলের। শোনা যাচ্ছে তারা নাকি ঘনঘন ডেট করছেন। প্রথম সাক্ষাৎ থেকেই নাকি দু’জনের মধ্যে ঘনীভূত হতে থাকে সম্পর্ক। এক বন্ধুর বাড়িতে ভিকি ও ক্যাটরিনার মধ্যে আলাপ হয়।


০৩:৫৯ পিএম, ৫ অক্টোবর ২০১৯ শনিবার

পূজায় ভক্তদের জন্য শ্রাবন্তীর শুভেচ্ছা বার্তা

পূজায় ভক্তদের জন্য শ্রাবন্তীর শুভেচ্ছা বার্তা

ইতিমধ্যেই দুর্গোৎসবে মেতে উঠেছেন কমবেশি সব বাঙালি। বছরের এই সময়টা সব বাঙালিরই আর পাঁচটা দিনের থেকে অনেকটাই আলাদা কাটে।পূজা উপলক্ষে নিজের সমস্ত ভক্তদের দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় একটা বিশেষ ভিডিও পোস্ট করেছেন শ্রাবন্তী।


০৪:২২ পিএম, ৩ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

মেয়েকে নিয়েই বাকিটা জীবন পাড়ি দেবো: মিথিলা

মেয়েকে নিয়েই বাকিটা জীবন পাড়ি দেবো: মিথিলা

তাহসান-মিথিলা ভালোবেসে বিয়ে করেছিলেন। তাদের ঘরে কন্যা সন্তানও রয়েছে। তারপরও তাদের ভালোবাসার ঘর ভেঙে গেছে অনেক দিন আগে। এরপর আর কোনও নতুন কাজে তাদের একসঙ্গে পাওয়া যায়নি।


০৪:৫২ পিএম, ২ অক্টোবর ২০১৯ বুধবার

কলকাতায় গিয়ে জ্যোতির সিনেমা দেখলেন কবরী

কলকাতায় গিয়ে জ্যোতির সিনেমা দেখলেন কবরী

ঢাকার অনেক তারকাই এখন কলকাতার চলচ্চিত্রে কাজ করছেন। সেই তালিকায় যুক্ত হলেন জ্যোতিকা জ্যোতি।  ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ ছবির মাধ্যমে জ্যোতির অভিষেক হলো টালিউডে। আর সেই সিনেমা কলকাতায় গিয়ে দেখলেন বাংলাদেশের কিংবদন্তি নায়িকা সারাহ বেগম কবরী।


০২:৩৫ পিএম, ২ অক্টোবর ২০১৯ বুধবার

ফের বিয়ে করলেন বিবার-হেইলি

ফের বিয়ে করলেন বিবার-হেইলি

জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার ও মার্কিন মডেল হেইলি বল্ডউইন আবারও বিয়ে করেছেন। সোমবার দক্ষিণ ক্যারোলিনার সামারসেট চ্যাপেলে তাদের দ্বিতীয় বিয়ের পর্ব সারেন তারা। এ সময় তাদের পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু ও কয়েকজন তারকা সেখানে উপস্থিত ছিলেন।


০৫:১৮ পিএম, ১ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

আনুশকা শর্মাকে বিদ্রুপ করলেন কেআরকে

আনুশকা শর্মাকে বিদ্রুপ করলেন কেআরকে

ভারতের সবচেয়ে ক্ষমতাবান ৫০ জন মহিলার তালিকায় স্থান করে নিয়েছেন বলিউড অভিনেত্রী অনুশকা শর্মা। সম্প্রতি ফরচুন পত্রিকায় প্রকাশিত ২০১৯ সালের অন্যতম ক্ষমতাশালী মহিলা হয়েছেন এই অভিনেত্রী। এই তালিকাটি প্রকশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুশকাকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে।


০১:২২ পিএম, ১ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়ার রূপের ঝলক

প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়ার রূপের ঝলক

১৯৯৪-এ ‘মিস ওয়ার্ল্ড’ হওয়ার সময় থেকে আজ ২০১৯ পর্যন্ত ঐশ্বরিয়া রাই বচ্চনের সৌন্দর্য বেড়েছে বৈ কমেনি। সম্প্রতি, প্যারিস ফ্যাশন উইকে ফের একবার নিজের রূপের জাওলা দেখালেন বলিউডের এই অভিনেত্রী।ইতালিয়ান ফ্যাশন ডিজাইনার গিম্বাটিস্টা ভল্লীর ডিজাইনার ফ্লোরাল প্রিন্টেড পোশাকে র‌্যাম্পে হাঁটলেন ঐশ্বরিয়া।


০৫:৩৮ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৯ সোমবার