শাহরুখের মায়ের ভূমিকায় আমির খানের বোন
ভারত মজেছে ‘পাঠান’-এ। চর্চার কেন্দ্রে রয়েছেন শাহরুখ, দীপিকারা। ৪ বছর পর বড় পর্দায় ফিরেই নিজের জাদু দেখালেন বলিউড বাদশা।
০২:২০ পিএম, ২৭ জানুয়ারি ২০২৩ শুক্রবার
পদ্মশ্রী পুরস্কার পেলেন রাভিনা ট্যান্ডন
ভারতের প্রজাতন্ত্র দিবসের আগের রাতে ঘোষণা হলো পদ্ম সম্মানপ্রাপ্তদের তালিকা। আর সে তালিকায় রয়েছেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন।১৯৭৪ সালে মুম্বাইয়ে জন্ম অভিনেত্রীর। বলিউড ছাড়াও তেলেগু, তামিল, কন্নড় ও বাংলা চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। তিনি অভিনয় জীবন শুরু করেন ‘পাত্থর কে ফুল’ (১৯৯১) ছবি দিয়ে। এ ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কারও পান।
১২:১২ পিএম, ২৬ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি: শাবনূর
দীর্ঘদিন ধরেই বড় পর্দা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন ঢাকাই সিনেমার দাপুটে চিত্রনায়িকা শাবনূর। একমাত্র ছেলে আইজান নেহান, মা, ভাই-বোনকে নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। দেশ ছেড়ে দূরে থাকলেও আজকাল শাবনূরের দেখা মেলে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখান থেকে শুভাকাঙ্ক্ষীদের বিভিন্ন বিষয়ে লেখেন।
১১:৩১ এএম, ২৫ জানুয়ারি ২০২৩ বুধবার
ফেনীতে চলছে ফাইন আর্টস ফোরামের চিত্রপ্রদর্শনী
ফেনী শহরের নবীনচন্দ্র সেন কালচারাল সেন্টারে চলছে ফাইন আর্টস ফোরামের চিত্রকর্ম প্রদর্শনী। আগ্রহীদের পদচারণায় প্রতিদিন মুখরিত হয়ে উঠছে সপ্তাহব্যাপী এই প্রদর্শনী। ফেনীতে জন্ম এমন প্রখ্যাত নবীন এবং প্রবীণ ২৩ শিল্পীর অংশগ্রহণে সপ্তাহব্যাপী এ আয়োজনে আগামী ২৮ জানুয়ারি শেষ হবে।
১১:০৬ এএম, ২৫ জানুয়ারি ২০২৩ বুধবার
ভাষার মাসে মুক্তি পাচ্ছে ‘বীরকন্যা প্রীতিলতা’
টিভি নাটকে অভিনয় করেই পেয়েছেন তারকাখ্যাতি। পরবর্তীতে সিনেমায় অভিনয় করেও প্রশংসিত হয়েছেন নুসরাত ইমরোজ তিশা। তার অভিনয় গুণে এখন দেশ কিংবা দেশের বাইরে রয়েছে জনপ্রিয়তা। মাঝে ব্যক্তিগত ব্যস্ততা থাকায় শুটিং থেকে দূরে ছিলেন। এখন আবার ধীরে ধীরে শুটিংয়ে ফিরছেন তিনি।সম্প্রতি বৃটিশ বিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের উপর কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’।
০৯:৫৬ পিএম, ২৪ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
ছাত্রলীগের প্রতি যে অনুরোধ মাহির
চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মুহা. জিয়াউর রহমানের পক্ষে প্রচারণায় নামার জন্য ছাত্রলীগের প্রতি অনুরোধ জানিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।তিনি বলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মুহা. জিয়াউর রহমান আঙ্কেল প্রচণ্ড ভালো একজন মানুষ। ছাত্রলীগের প্রত্যেক ভাইদের অনুরোধ করব, সবাই তার পক্ষে নৌকার প্রচারণায় নেমে পড়েন। আমি বিশ্বাস করি, আপনারা যেই প্রার্থীর পক্ষে কাজ করবেন, সেই প্রার্থীর হারার কোনো সম্ভাবনা নেই।
১২:৫২ পিএম, ২৪ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
ফের অন্তঃসত্ত্বা আলিয়া ভাট?
দ্বিতীয় বারের মতো অন্তঃসত্ত্বা হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট! যখন কন্যা রাহার বয়স সবে মাত্র তিন মাস তখনই নতুন জল্পনা কল্পনা মাথাচাড়া দিয়ে উঠেছে। শোনা যাচ্ছে, ফের সন্তানসম্ভবা তিনি।সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে স্বামী রণবীর কাপুরের সঙ্গে দেখা যায় আলিয়াকে। এ প্রথমই মা হওয়ার পর কোনো অনুষ্ঠানে উপস্থিত হলেন আলিয়া। কিছু দিন আগে নিজস্ব ব্র্যান্ডের পোশাকের জন্য ফটোশ্যুট করেছিলেন এ অভিনেত্রী। এরপর থেকেই জল্পনা ছড়ায়। দ্বিতীয় বার নাকি সুখবর দিতে চলেছেন আলিয়া।
০২:০২ পিএম, ২৩ জানুয়ারি ২০২৩ সোমবার
আমার বিয়ে হবে ধুমধাম ভাবে: পূজা চেরি
আমার এবং আমার পরিবারের ইচ্ছে, আমার বিয়ে খুব ধুমধাম ভাবে হবে। আমার যারা কাছের মানুষ আছেন তাদের সবাই আমার বিয়েতে উপস্থিত থাকবেন। আমি সবাইকেই আমার বিয়েতে দেখতে চাই। এছাড়া আপনাদের (সাংবাদিক) জানিয়েই বিয়ের পিঁড়িতে বসবো-বিয়ে প্রসঙ্গে এভাবেই বলছিলেন ঢাকাই সিনেমার সময়ের জনপ্রিয় নায়িকা পূজা চেরি।
০১:২৩ পিএম, ২২ জানুয়ারি ২০২৩ রবিবার
মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ে রেকর্ড শাহরুখের সিনেমা
চার বছর পর বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। ২০২৩ সালের প্রথম মেগা সিনেমা ‘পাঠান’। যদিও সিনেমার টিজার মুক্তির পর থেকে নানা সময়ে নানা কারণে বিতর্ক দানা বেঁধেছে। কখনও ‘বেশরম রং’ গানে দীপিকা পাড়ুকোনের পোশাকের রং ও ধরন নিয়ে বিতর্ক। কখনও আবার সিনেমা মুক্তি নিয়ে বজরং দলের একের পর এক হুমকি।
০১:২৭ পিএম, ২১ জানুয়ারি ২০২৩ শনিবার
ফের বিয়েতে বিপত্তি শ্রাবন্তীর!
বুধবার সকালেই বিয়ে বাড়ির এক গুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী শ্রাবন্তী। ছবি দেখেই বোঝা যাচ্ছে, বন্ধুর বিয়েতে চুটিয়ে মজা করছেন নায়িকা। বন্ধুর বিয়ের ছবি পোস্ট করেই যত বিপত্তি। ভুল করে তিনি ইয়ার (বন্ধু) বানান yaar-এর বদলে লিখে ফেলেন year। এর জেরেই বদলে যায় পুরো অর্থ। ছোট্ট ভুলেই তার ক্লাস নিতে শুরু করে দেন নেটিজেনরা। যদি কিছু সময়ের মধ্যেই বানান সংশোধন করে নেন নায়িকা।
১২:৩৪ পিএম, ১৯ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
মনে ভয় কাজ করছে: রোজিনা
চিত্রনায়িকা রোজিনা; ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রিতে উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। গত বছর এই অভিনেত্রী নাম লিখিয়েছেন ছবি পরিচালনায়। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ‘ফিরে দেখা’ সিনেমা নির্মাণের মধ্য দিয়ে তার যাত্রা শুরু হয়।
০৮:১৫ পিএম, ১৮ জানুয়ারি ২০২৩ বুধবার
মুক্তির আগেই ‘কেজিএফ ২’-কে টেক্কা দিল ‘পাঠান’
২৫ জানুয়ারি মু্ক্তি পেতে চলেছে শাহরুখের ‘পাঠান’। যদিও এই ছবি প্রথম গান মুক্তির পর থেকে ভারত জুড়ে শুরু হয়েছে বিতর্ক। কিন্তু তাতে বক্স অফিসে তেমন কোনও প্রভাব যে পড়বে না, তা অগ্রিম বুকিংয়ের বহর দেখেই ধারণা করা যায়। চার বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন এসআরকে-এর। স্বাভাবিক ভাবেই এই ছবিকে ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে অনুরাগীদের মধ্যে। শুরু হয়েছে অগ্রিম বুকিং আর তাতেই যশের ছবি ‘কেজিএফ ২’-কে হারাল ‘পাঠান’।
০১:০৯ পিএম, ১৭ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
নেপালে বিমান দুর্ঘটনা: জনপ্রিয় কণ্ঠশিল্পী নিহত
নেপালে বিমান দুর্ঘটনায় দেশটির জনপ্রিয় লোক ঘরানার কণ্ঠশিল্পী নীরা ছান্তিয়াল প্রাণ হারিয়েছেন। নেপালে ৭২ জন যাত্রী নিয়ে দুর্ঘটনায় পতিত হওয়া বিমানে তিনি ছিলেন। রোববার নেপালের পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ইয়েতি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান এ দুর্ঘটনার কবলে পড়ে।
১১:৫০ এএম, ১৭ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
মিস ইউনিভার্স হলেন যুক্তরাষ্ট্রের গ্যাব্রিয়েল
মিস ইউনিভার্সের ৭১তম আসরের সেরার মুকুট জিতেছেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের মডেল ও ফ্যাশন ডিজাইনার আর’বনি গ্যাব্রিয়েল। যুক্তরাষ্ট্রের সময় শনিবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে লুইজিয়ানা রাজ্যের একটি কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনে বিজয়ীর নাম ঘোষণা করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। প্রথম ফিলিপিনো বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে এই পুরস্কার জেতেন তিনি। গত বছর মিস যুক্তরাষ্ট্রের খেতাবও জিতেছিলেন।
১০:২৭ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩ রবিবার
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আজ
আজ (১৪ জানুয়ারি) শুরু হচ্ছে ৮ দিনব্যাপী ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২২ জানুয়ারি পর্যন্ত চলবে এ উৎসব। ৮ দিনে ১০টি বিভাগে বিশ্বের ৭১টি দেশের ২৫২টি চলচ্চিত্র এ উৎসবে প্রদর্শন করা হবে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল এমনই তথ্য জানিয়েছেন।
০১:১৮ পিএম, ১৪ জানুয়ারি ২০২৩ শনিবার
মাইকেল জ্যাকসনের সাবেক স্ত্রী লিসা আর নেই
বিশ্ববিখ্যাত গায়ক পপসম্রাট মাইকেল জ্যাকসনের সাবেক স্ত্রী লিসা মেরি প্রিসলি আর নেই। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে তিনি মারা যান। তার মা প্রিসিলা প্রিসলি মেয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। বিবিসির সংবাদে এই তথ্য জানা গেছে। লিসা মেরি প্রিসলি ‘রক অ্যান্ড রোলের রাজা’খ্যাত এলভিস প্রিসলির একমাত্র মেয়ে।
১২:৫৮ পিএম, ১৪ জানুয়ারি ২০২৩ শনিবার
পোশাক নিয়ে ভক্তের মন্তব্য, যা বললেন মিম
তারকাদের পোশাক, চুলের স্টাইলসহ নানা বিষয়ে ভক্তদের আগ্রহ নতুন কিছু নয়। তাদের জীবনাচরণ, চাল-চলন অনুসরণ করেন অনেক ভক্ত। নিয়মিত ফেসবুকে নানারকম পোশাক পরে ছবি পোস্ট করেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সেসব ছবি নিয়ে ভক্তদের নানারকম মন্তব্য থাকে। অনেক মন্তব্যের উত্তরও দেন মিম।
০১:২২ পিএম, ১৩ জানুয়ারি ২০২৩ শুক্রবার
ছেলের পাঁচ মাস উদযাপন করলেন রাজ-পরী
ঢাকাই সিনেমার অভিনেতা শরিফুল রাজ ও অভিনেত্রী পরীমনি গত ১০ আগস্ট পুত্রসন্তানের বাবা-মা হন। ওই দিন বিকেলে রাজধানীর এভয়ারকেয়ার হাসপাতালে নবজাতকের জন্ম দেন পরী। ঠিক এক সপ্তাহ পর ১৮ আগস্ট আকিকা সম্পন্ন করেন নবজাতকের। ছেলের নাম রাখা হয় শাহীম মুহাম্মদ রাজ্য।
১০:০২ এএম, ১২ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
এবারের গোল্ডেন গ্লোব বিজয়ী যারা
অস্কারের পরই বিশ্বের সবচেয়ে চর্চিত অ্যাওয়ার্ড শো গোল্ডেন গ্লোব। এ আয়োজনে প্রতি বছরের সেরা চলচ্চিত্র ও টেলিভিশনের সেরা কাজগুলোকে সম্মাননা জানানো হয়। বুধবার (১১ জানুয়ারি) সকালে ৮০তম গোল্ডেন গ্লোব পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। একনজরে জেনে নিন এবারের গোল্ডেন গ্লোব বিজয়ীদের তালিকা-
০৮:১২ পিএম, ১১ জানুয়ারি ২০২৩ বুধবার
আরিয়ানের সঙ্গে প্রেম নিয়ে যা বললেন পাক অভিনেত্রী
এই তো সেদিন বলিউড আইটেম গার্ল নোরা ফাতেহিকে জড়িয়ে শাহরুখ খানের ছেলে আরিয়ানের খানের প্রেমের গুঞ্জন ওঠে। এরপরই কিং খানের পুত্রের সঙ্গে নাম জড়ায় পাকিস্তানি টিভি অভিনেত্রী সাদিয়া খানের নাম। রটনা রটে, চুটিয়ে ডেটিং করছেন তারা। ভারতীয় সংবাদমাধ্যমেও আসে এ খবর।
১১:৪৮ এএম, ১১ জানুয়ারি ২০২৩ বুধবার
আমার বাসায় ভূত আছে: পরীমনি
ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি। সবশেষ ব্যক্তিজীবন নিয়ে শরীফুল রাজকে জড়িয়ে আলোচনায় এসেছেন তিনি। রিয়েল লাইফকে এক পাশে রেখে রিল লাইফ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিষ্টিভাষী এই অভিনেত্রী। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার প্রমোশনে ব্যস্ত পরী। স্কুল থেকে শুরু করে কিড জোন- সবখানে পরীকে হাস্যোজ্জ্বল দেখা গেছে। শোনা যাচ্ছে, রাজ ও পরী একসঙ্গে দুবাই যাচ্ছেন। কারণটাও জানা গেছে, একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন তারা। ১৫ জানুয়ারি সন্ধ্যায় দুবাইয়ের আজমানে এক হচ্ছেন এ তারকা দম্পতি।
১২:৫০ পিএম, ৯ জানুয়ারি ২০২৩ সোমবার
এফডিসিতে বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব- ২০২৩’সোমবার (৯ জানুয়ারি) বিএফডিসির জহির রায়হান মিলনায়তনে চলচ্চিত্র উৎসবটির আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব- ২০২৩’ উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।
০৭:০১ পিএম, ৮ জানুয়ারি ২০২৩ রবিবার
বিভেদ ভুলে দুবাই উড়াল দেবেন রাজ-পরী
গত কয়েকদিন ধরেই তারকা দম্পতি রাজ-পরীর সংসারে টানাপোড়েন চলছে। তাদের বিচ্ছেদ ইস্যুতে সরব ছিলো সোশ্যাল মিডিয়া। তবে সকল জল্পনা উড়িয়ে ফের এক হয়েছেন এই দম্পতি। খুব শিগগির দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন তারা।জানা গেছে, আগামী ১৫ জানুয়ারি দুবাইয়ের আজমানে বসতে যাচ্ছে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’-এর আসর। প্রবাসে বসবাসরত বাঙালি রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেবেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা।
০৬:৫৬ পিএম, ৮ জানুয়ারি ২০২৩ রবিবার
১ দিনে সাড়ে তিন মিলিয়ন, ‘কঞ্জুস’-এ মুগ্ধ দর্শক
গল্পের উপস্থাপনায় নতুনত্ব এনে নির্মাতা মহিদুল মহিম নির্মাণ করেছেন নাটক ‘কঞ্জুস’। প্রচারে আসার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ সাড়া ফেলেছে তানজিন তিশা ও মুশফিক ফারহান অভিনীত এ নাটকটি। মাত্র একদিনেই নাটকটি দেখেছেন ছত্রিশ লাখ অর্থাৎ সাড়ে তিন মিলিয়নেরও বেশি। সেইসাথে ভাসছে দর্শক প্রশংসায়।
০২:১০ পিএম, ৭ জানুয়ারি ২০২৩ শনিবার
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
































