ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ১৯:৩৪:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
আলিয়া ভাটের ‘জিগরা’র প্রথম দিনেই আয় ৫ কোটি রুপি 

আলিয়া ভাটের ‘জিগরা’র প্রথম দিনেই আয় ৫ কোটি রুপি 

বলিউড তারকা আলিয়া ভাটের সর্বশেষ ছবি ‘জিগরা’ প্রথম দিনে নিজ দেশের বক্স অফিসে ৪.৫৫ কোটি রুপি আয় করেছে, নির্মাতারা শনিবার এ ঘোষণা দেন।নয়াদিল্লি থেকে পিটিআই জানায়, শুক্রবার হিন্দি ও তেলেগু ভাষায় সারা দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। ‘মর্দ কো দর্দ নাহি হোতা’,  ‘মনিকা, ও মাই ডার্লিং’ খ্যাত ভাসান বালা ছবিটি পরিচালনা করেছেন।


১১:২২ এএম, ১৪ অক্টোবর ২০২৪ সোমবার

‘অজ্ঞাত স্থান’ থেকে গান শোনালেন মমতাজ

‘অজ্ঞাত স্থান’ থেকে গান শোনালেন মমতাজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির শীর্ষ নেতাসহ মন্ত্রী, এমপিরা আত্মগোপনে চলে যান। তাদের কেউ কেউ বিদেশে পাড়ি জমান। কেউ কেউ দেশের মধ্যেই আত্মগোপনে চলে যান।


০৯:৩৯ পিএম, ১৩ অক্টোবর ২০২৪ রবিবার

মমতার পদত্যাগ দাবি করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র

মমতার পদত্যাগ দাবি করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র

ভারতের পশ্চিমবঙ্গের আর জি কর মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় এখনও পুরো রাজ্যে অস্থিরতা বিরাজ করছে। এদিকে ওই চিকিৎসকের বাবা-মায়ের সাথে দেখা করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। গতকাল শনিবার রাতে নাটাগড়ে পরিবার মঞ্চে এসে তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।


০৫:৪১ পিএম, ১৩ অক্টোবর ২০২৪ রবিবার

ত্রিশুল হাতে কী বার্তা দিলেন নওশাবা

ত্রিশুল হাতে কী বার্তা দিলেন নওশাবা

কাজে ডুবে থাকতে ভালোবাসেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। গত ৫ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ছিল নাটক। বৃষ্টির কারণে সেটা বাতিল হতেই ছুটে গেছে কক্সবাজারে সমুদ্র সৈকতে। দূর্গাপুজা উপলক্ষে ত্রিশুল হাতে সেখান থেকে তিনি দিলেন অন্য রকম এক বার্তা।


০৬:০১ পিএম, ১২ অক্টোবর ২০২৪ শনিবার

সাংবাদিককে মারার হুমকি দিয়ে পরীমনির গালিগালাজ, অডিও ফাঁস 

সাংবাদিককে মারার হুমকি দিয়ে পরীমনির গালিগালাজ, অডিও ফাঁস 

একটি জাতীয় পত্রিকার নারী সাংবাদিক মেহনাজ খানকে মারার হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন দেশের বহুল আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনি। পাশাপাশি অকথ্য ভাষায় গালিও দিয়েছেন। শুধু তাই নয়, গাড়ি নিয়ে নাকি মেহনাজের অফিসের নিচেও যান পরীমনি। এরপর একজন বিনোদন সাংবাদিক পরীমনিকে বুঝিয়ে সেই মূহূর্তে পরিস্থিতি সামাল দেন।


১০:২২ এএম, ১১ অক্টোবর ২০২৪ শুক্রবার

বচ্চন পরিবার নিয়ে বিস্ফোরক মন্তব্য নেতার

বচ্চন পরিবার নিয়ে বিস্ফোরক মন্তব্য নেতার

জয়া বচ্চনকে নিয়ে বলিপাড়ায় আলোচনার শেষ নেই। তিনি নাকি বদমেজাজী, তার জন্য নাকি ভালো নেই ঐশ্বরিয়া-অভিষেক… এ হেন হাজারো মন্তব্য কান পাতলেই শোনা যায়।  তবে জানেন কি, একবার জয়াকে নিয়েই বিস্ফোরক মন্তব্য করেছিলেন সমাজবাদী পার্টিরই অন্যতম পরিচিত মুখ রাজনীতিবিদ অমর সিং।


১১:৩১ এএম, ৭ অক্টোবর ২০২৪ সোমবার

চিকিৎসার জন্য আবার সিঙ্গাপুরে সাবিনা ইয়াসমিন

চিকিৎসার জন্য আবার সিঙ্গাপুরে সাবিনা ইয়াসমিন

এ বছর ৩১ মে চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন গানের পাখি সাবিনা ইয়াসমিন। চার মাস পর আবারও দেশটিতে গেলেন চিকিৎসার জন্য। সব ঠিক থাকলে ১০ অক্টোবর দেশে ফিরবেন, গানের মঞ্চেও হবেন নিয়মিত। জানা গেছে, বাংলা গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ২ অক্টোবর ফের সিঙ্গাপুরে গেছেন।


১২:৪১ পিএম, ৫ অক্টোবর ২০২৪ শনিবার

আবার ট্রলের শিকার লুবাবা

আবার ট্রলের শিকার লুবাবা

জনপ্রিয় শিশুশিল্পী সিমরিন লুবাবার ভিডিও। তবে নানা কারণেই সব সময় থাকেন আলোচিত। সোশ্যাল মিডিয়ার নিউজফিডে প্রায়ই ভেসে আসে প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবার নানা ধরনের ভিডিও। স্বাভাবিকভাবে সেগুলো নিয়েই আলোচনা বেশি চলে।


১২:৩১ পিএম, ৫ অক্টোবর ২০২৪ শনিবার

প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন তমা মির্জা

প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন তমা মির্জা

শোবিজের নায়িকারা নিজেদেরকে আকষর্ণীয় করে তুলতে চেহারার বিভিন্ন সার্জারি করে থাকেন। এ ক্ষেত্রে কেউ সার্জারি বিষয়টি অকপটেই স্বীকার করেন, কেউ বা আবার সেটা চেপে যান। অন্যান্যদের মতো চিত্রনায়িকা তমা মির্জাও সার্জারি করিয়েছেন বলে গুঞ্জন রয়েছে। যদিও বরাবরই বিষয়টি অস্বীকার করেছেন তমা। এবার সেই প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে মুখ খুললেন তিনি।


০১:৩৬ পিএম, ৩ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার

ছেলে ইয়াশের বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মা

ছেলে ইয়াশের বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মা

এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। তার পুরো পরিবারটাই যেন লাইট, ক্যামেরা, অ্যাকশনের সুতোয় বাঁধা। মা শোবিজের বরেণ্য অভিনেত্রী শিল্পী সরকার অপু এবং বাবা অভিনেতা, নির্মাতা ও সাংবাদিক নরেশ ভূঁইয়া। বর্তমানে বাবা-মায়ের পথেই হাঁটছেন তিনি। অল্প সময়ের ক্যারিয়ারে উপহার দিয়েছেন বেশ কয়েকটি দর্শকনন্দিত কাজ।


০১:৩১ পিএম, ১ অক্টোবর ২০২৪ মঙ্গলবার

জীবনে প্রেম এসেছে ৬ বার: স্বস্তিকা

জীবনে প্রেম এসেছে ৬ বার: স্বস্তিকা

বরাবরই ঠোঁটকাটা স্বভাবের টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। নিজের মতো করেই জীবনটা উপভোগ করেন তিনি। সমাজের বাঁকা দৃষ্টিকে একেবারেই পাত্তা দেন না এই অভিনেত্রী। এ কারণে বছরজুড়েই আলোচনায় থাকেন তিনি। যেকোনো ইস্যুতেই কথা বলতে পিছপা হন না স্বস্তিকা। এমনকি নিজের ব্যক্তিজীবন-প্রেম নিয়েও কোনো লুকোচুরি নেই। এসব নিয়ে খোলামেলা আলোচনা করতেই পছন্দ করেন স্বস্তিকা। 


০১:০১ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৪ সোমবার

‘রিমান্ড’-এ মম

‘রিমান্ড’-এ মম

‘দারুচিনি দ্বীপ’ সিনেমা দিয়ে ২০০৭ সালে শোবিজে পা রাখেন লাক্স চ্যানেল আই সুপারস্টার খ্যাত তারকা জাকিয়া বারী মম। অভিনয়ের পাশাপাশি সামাজিক নানান কাজে প্রায়ই দেখা যায় এই অভিনেত্রীকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও চলমান বন্যায়ও বেশ সরব ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।


১২:৫৯ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৪ রবিবার

ছেলের জন্মদিনে অপুর আবেগঘন বার্তা

ছেলের জন্মদিনে অপুর আবেগঘন বার্তা

ঢাকাই সিনেমার আলোচিত প্রাক্তন তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন ছিল গতকাল । বিশেষ এই দিনটিকে কেন্দ্র করে ইতোমধ্যেই শুভেচ্ছায় ভাসছেন এই স্টারকিড। ছেলে জয়ের বয়স আট বছর পূর্ণ হলো। সে পা দিলো ৯ বছরে। বিশেষ এই দিনে ছেলেকে নিয়ে ফেসবুকে একটি বিশেষ পোস্ট দিয়েছেন অপু বিশ্বাস।


১২:১০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৪ শনিবার

কবে আসছে পরীমনির প্রীতিলতা?

কবে আসছে পরীমনির প্রীতিলতা?

ব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্রামে আত্মাহুতি দিয়ে বাংলার ‘প্রথম নারী শহীদ’ তিনি। তাঁর জীবন-সংগ্রাম নিয়ে রাশিদ পলাশ ২০২১ সালে নির্মাণ শুরু করেছিলেন ‘প্রীতিলতা’। নাম ভূমিকায় ছিলেন পরীমনি।তবে নানা কারণে ছবিটি শুটিং শেষ করতে পারেননি। এখন আবার প্রস্তুতি নিয়েছেন শুটিং করার। রাশিদ পলাশ জানালেন, ‘পরীমনি মা হওয়ার কারণে আমরা মাঝখানে বিরতি নিয়েছি। এখন আবার সরকার পরিবর্তন হয়েছে।


১২:৩০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার

যে কারণে শাহরুখ-কাজল জুটি ভেঙে দেন অজয়

যে কারণে শাহরুখ-কাজল জুটি ভেঙে দেন অজয়

বলিউডের বিখ্যাত জুটি শাহরুখ খান ও কাজল। নব্বই দশকে বেশ কিছু সিনেমায় একসঙ্গে কাজ করে দর্শকদের মন ছুঁয়ে যান এই জুটি। তাদের সিনেমা মানেই হিট। তবে হঠাৎ একসঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। এতে মন ভেঙে যায় অনেক ভক্তের। এমনকি ফিরিয়ে দিয়েছিলেন বহু সিনেমার প্রস্তাবও।


০১:৪১ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার

ওজন নিয়ে কটাক্ষ, কড়া জবাব ঐশ্বরিয়ার

ওজন নিয়ে কটাক্ষ, কড়া জবাব ঐশ্বরিয়ার

সৌন্দর্যের জন্য সারা বিশ্বে চর্চিত প্রাক্তন বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। কিন্তু সেই সৌন্দর্যের প্রসঙ্গেই এক সময় কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। মূলত ২০১১ সালে ঐশ্বরিয়ার কোলে আসে আরাধ্যা। সন্তানধারণের পরে ওজন বৃদ্ধি পেয়েছিল ঐশ্বরিয়ার। ‘বডিশেমিং’ এর শিকার হন। এই ধরনের কটাক্ষ তার উপর কোনও প্রভাব ফেলতে পারেনি বলেই সম্প্রতি জানান তিনি।


০৭:২৮ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৪ বুধবার

সুখবর দিলেন মেহজাবীন

সুখবর দিলেন মেহজাবীন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারে ইতোমধ্যে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক। শুধু তাই নয়, ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে কেড়েছেন দর্শকদের নজর। তবে ছোট পর্দা থেকে বড় পর্দায় পা রাখছেন তিনি। গেল ফেব্রুয়ারিতে তার জন্মদিন উপলক্ষে ভক্তদের উপহার হিসেবে ‘সাবা’ সিনেমার পোস্টার উন্মোচন করা হয়। এর মাধ্যমেই শুরু হয় সিনেমার প্রচারণা।


১২:৩৮ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার

গণপিটুনি নিয়ে মেহজাবীনের প্রশ্ন

গণপিটুনি নিয়ে মেহজাবীনের প্রশ্ন

চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে গণপিটুনির শিকার হয়ে তোফাজ্জল নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যুর ঘটনায় দেশব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। এ ঘটনায় ছোটপর্দা ও ওটিটির জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও এ ঘটনায় ফেসবুকে পোস্ট করেছেন।


১১:৪২ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৪ শনিবার

সালমান শাহ এক অকৃত্রিম ভালোবাসার নাম: শাবনূর

সালমান শাহ এক অকৃত্রিম ভালোবাসার নাম: শাবনূর

১৯ সেপ্টেম্বর, ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর জন্মদিন। ১৯৭১ সালের এই দিনে জন্মগ্রহণ করেন এই অভিনেতা। এদিন সহকর্মী ও শুভানুধ্যায়ীদের অনেকে স্মরণ করছেন প্রিয় নায়ককে। বেঁচে থাকলে আজ তিনি ৫৩ পূর্ণ করে ৫৪’তে পা দিতেন। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে চলচ্চিত্রে আগমন ঘটে এ নায়কের। স্মার্টনেস ও ব্যক্তিত্ববোধের কারণে রাতারাতি তরুণ প্রজন্মের আইকনে পরিণত হয়ে ওঠেন তিনি।


১০:১৫ এএম, ২০ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার

ফের অভিষেকের সঙ্গে বিচ্ছেদ গুঞ্জন

ফের অভিষেকের সঙ্গে বিচ্ছেদ গুঞ্জন

লম্বা সময় ধরে চর্চায় আছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের দাম্পত্য জীবন। শোনা যাচ্ছে রাই সুন্দরীর মন উঠে গেছে বচ্চনদের ওপর থেকে।


০১:৫৬ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার

এবার ভিসা জটিলতায় পরীমণি!

এবার ভিসা জটিলতায় পরীমণি!

ভিসা জটিলতার কারণে ভারতে যেতে পারছেন না চিত্রনায়িকা পরীমণি। এদিকে আটকে গেছে টালিউডে তার প্রথম সিনেমা ‘ফেলুবকশি’র শুটিং। পাঁচ মাস আগে কলকাতায় গিয়ে সিনেমাটির শুটিং শুরু করলেও এখন শেষ করা নিয়ে জটিলতায় পড়ে গেছেন তিনি। এ বিষয়ে চিত্রনায়িকা বলেন, আমার আগের ভিসার মেয়াদ শেষ। নতুন ভিসা পেতেও সমস্যা হচ্ছে। এখন কবে ভিসা পাব, কবে যেতে পারব, বুঝতে পারছি না।


১১:০৪ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৪ সোমবার

মেয়ের জন্য যে সিদ্ধান্ত নিলেন দীপিকা

মেয়ের জন্য যে সিদ্ধান্ত নিলেন দীপিকা

বলিউডের জনপ্রিয় দম্পতি রণবীর-দীপিকার জীবনে শুরু হল নতুন অধ্যায়। সদ্যই কন্যা সন্তানের মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। তাই তো তাদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। পাশাপাশি ভক্তরাও তাদের সুন্দর মুহূর্তের নানা ঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। একসঙ্গে তিনজনকে দেখার জন্য উত্তেজিত হয়ে পড়েছেন অনুরাগীরা।


১২:৩৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৪ রবিবার

দীপিকার মেয়েকে দেখতে হাসপাতালে শাহরুখ

দীপিকার মেয়েকে দেখতে হাসপাতালে শাহরুখ

মা হয়েছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। তার মেয়েকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এ খবর।গত বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের ওই হাসপাতালে দীপিকা ও তার মেয়েকে দেখতে যান শাহরুখ খান। ভিডিওতে দেখা গেছে, শাহরুখের গাড়ি হাসপাতালে প্রবেশ করছে।


১২:০৭ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৪ শনিবার

‘আলো আসবেই’ গ্রুপের দুই শিল্পীকে শোকজ 

‘আলো আসবেই’ গ্রুপের দুই শিল্পীকে শোকজ 

সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট দিন কয়েক আগে সোশ্যালে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, অভিনেত্রী অরুণা বিশ্বাস, সোহানা সাবাকে যাদের অবস্থান ছিল ছাত্রদের আন্দোলনের বিপক্ষে! 


০১:৩৭ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার