ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ৯:৫৯:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
দেশের ৩৮ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘পাঠান’

দেশের ৩৮ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘পাঠান’

সিনেমা হল মালিকদের আবেদনের প্রেক্ষিত্রে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলিউডের ‘পাঠান’ সিনেমা। শুক্রবার (১২ মে) ৩৮ সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি। এরইমধ্যে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। বিক্রি শুরু হয়েছে অগ্রিম টিকিট।ঢাকার স্টার সিনেপ্লেক্স, মধুমিতা, লায়নস, মানিকগঞ্জের নবীন, বগুড়ার মধুবনসহ দেশের অনেক প্রেক্ষাগৃহে ইতোমধ্যে ‘পাঠানে’র পোস্টার টানানো হয়েছে।


১২:০৪ পিএম, ৯ মে ২০২৩ মঙ্গলবার

‘কাশ্মীর ফাইলস’কেও ছাপিয়ে গেল ‘কেরালা স্টোরি’

‘কাশ্মীর ফাইলস’কেও ছাপিয়ে গেল ‘কেরালা স্টোরি’

গত বছর মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’ বক্স অফিসে রীতিমতো চমক দেখিয়েছিল। বিশাল বাজেটের সিনেমা যেখানে থুবড়ে পড়েছিল সেখানে রেকর্ড ব্যবসা করেছে ছবিটি। অবশ্য প্রথম দিকে ছবিটি ঘিরে বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছিল। কিন্তু সেটি তার আয়ে কোনো প্রভাব ফেলতে পারেনি।একই ঘটনা ঘটল সদ্য মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’র বেলাতেও। ট্রেলার মুক্তির পর ছবিটি নিয়ে বিভিন্ন মহলে জোর বিতর্ক দেখা দেয়।


০১:৫৯ পিএম, ৮ মে ২০২৩ সোমবার

আসছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’

আসছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’

ফের ওপার বাংলার পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় কাজ করলেন জয়া আহসান। ‘বিজয়া’, ‘বিসর্জন’-এর পর এবার ‘অর্ধাঙ্গিনী’। বহুদিন ধরেই শোনা যাচ্ছিল কৌশিকের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন জয়া। ২০১৯ সালে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। অবশেষে সিনেমা মুক্তির তারিখ জানালেন অভিনেত্রী নিজেই।সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির একটি পোস্টার শেয়ার করে জয়া জানালেন, চলতি বছরের ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। সঙ্গে ক্যাপশনে লিখলেন ‘সত্যি কি অর্ধেক হয়?’


১১:০৬ এএম, ৭ মে ২০২৩ রবিবার

শখ করতে গিয়ে প্রাণ গেল মিস ইউনিভার্স প্রতিযোগীর

শখ করতে গিয়ে প্রাণ গেল মিস ইউনিভার্স প্রতিযোগীর

প্রিয় শখ পূরণ করতে গিয়েই মাত্র ২৩ বছর বয়সেই মৃত্যু হল অস্ট্রেলিয়ার মডেল সিয়েনা ওয়ারের। পরিবারের তরফে সিদ্ধান্ত নেয়া হল, লাইফ সাপোর্ট ব্যবস্থা খুলে নেওয়া হবে। কারণ আর বাঁচার সম্ভাবনা ছিল না সিয়েনার। সঙ্গে সঙ্গেই বলে দেয়া হল মিস ইউনিভার্স প্রতিযোগিতার ফাইনালিস্ট আর নেই। ২০২২ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অস্ট্রেলিয়ার মডেল সিয়েনা। শেষ পর্ব পর্যন্ত পৌঁছান।


০১:৪৪ পিএম, ৬ মে ২০২৩ শনিবার

রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদারের ‘লাভ লেটারস’

রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদারের ‘লাভ লেটারস’

মঞ্চে একসঙ্গে দেখা যাবে বরেণ্য নাট্যজন রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদারকে। নাট্যদল থিয়েটারের প্রযোজনায় বিশ্বখ্যাত নাট্যকার এ আর গার্নির ‘লাভ লেটারস’-এর পাঠ্যাভিনয়ে দেখা যাবে তাদের। এটি থিয়েটারের ৪৮তম প্রযোজনা। এর অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সেলিম। নির্দেশনায় ত্রপা মজুমদার। আজ ৫ মে ও আগামীকাল ৬ মে সন্ধ্যা ৭টায় রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকের প্রথম ও দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে। অভিনেতা রামেন্দু মজুমদার বলেন, ‘লাভ লেটারস’- নাটকটি বিশ্বের অগণিত মানুষের মনে নাড়া দিয়েছে।


০১:৩৬ পিএম, ৫ মে ২০২৩ শুক্রবার

নিলামে উঠছে প্রিয়ঙ্কার গলার হার, মূল্য ২০৪ কোটি রুপি

নিলামে উঠছে প্রিয়ঙ্কার গলার হার, মূল্য ২০৪ কোটি রুপি

সম্প্রতি 'মেট গালার' মঞ্চে জাঁকজমক সন্ধ্যায় মাতলেন হলিউড,বলিউডের তারকারা। এ বছরের মেট গালার থিম ছিল জনপ্রিয় ফ্যাশন আইকন 'কার্ল ল্যাগারফিল্ড' এর প্রতি শ্রদ্ধার্ঘ্য। 'কার্ল ল্যাগারফিল্ড: আ লাইন অফ বিউটি' থিমের সাজে মেট গালার মঞ্চে নজর কাড়লেন তারকা জুটি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। এর আগে বহুবার শিরোনামে এসেছে এই জুটি। আর এবার ফের কালো পোশাকে নজরকাড়া প্রিয়াঙ্কা-নিকের দ্যুতিতে মেতেছেন অনুরাগীরা।


০১:২১ পিএম, ৪ মে ২০২৩ বৃহস্পতিবার

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আবেদন শুরু

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আবেদন শুরু

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আবেদন শুরু হয়েছে। আগামী ১০ মে পর্যন্ত আবেদন করা যাবে। গত রবিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২-এ অংশগ্রহণে ইচ্ছুক প্রযোজকদের কাছ থেকে আগামী ১০ মে, বুধবার বিকাল ৪টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।


১২:৩০ পিএম, ৩ মে ২০২৩ বুধবার

সালমান মুক্তাদিরের বিয়ের খবরে নেটদুনিয়া উত্তাল!

সালমান মুক্তাদিরের বিয়ের খবরে নেটদুনিয়া উত্তাল!

বিয়ে করেছেন জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। গত ৩০ এপ্রিল বিয়ের পিড়িতে বসেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বিয়ের বিষয়টি জানিয়েছেন সালমান নিজেই।মঙ্গলবার (২ মে) বিয়ের তারিখ ও ছবি শেয়ার করেছেন সালমান মুক্তাদির। ঘণ্টা পেরুতে না পেরুতেই প্রায় দুই লাখ অনুরাগী তার পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন। এছাড়াও নেটিজেনরা শুভেচ্ছার বন্যা বসিয়ে দিয়েছেন। ৪৪ হাজারেরও বেশি মন্তব্য জমা পড়েছে।


১১:০৯ পিএম, ২ মে ২০২৩ মঙ্গলবার

যে শর্তে বাংলাদেশে মুক্তি পাচ্ছে পাঠান

যে শর্তে বাংলাদেশে মুক্তি পাচ্ছে পাঠান

বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত পাঠান সিনেমাটি ভারতে মুক্তি পেয়েছে চলতি বছরের ২৫ জানুয়ারি। এর পর ছবিটি অতীতের সকল রেকর্ড গুঁড়িয়ে দিয়েছে। বলিউডের সব থেকে বেশি ব্যবসা করা ছবির তকমা পায় পাঠান। ভারত জয় করার পর এবার বাংলাদেশ মাতাতে যাচ্ছে ছবিটি। ভারতীয় সংবাদমাধ্যগুলো জানিয়েছে, বাংলাদেশে পাঠান সিনেমা আনার দায়িত্ব নিয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় পরিচালক অনন্য মামুন। 


১১:৩৮ এএম, ২ মে ২০২৩ মঙ্গলবার

১০০ কোটির ঘরে ঐশ্বরিয়ার ‘পোন্নিয়িন সেলভান ২

১০০ কোটির ঘরে ঐশ্বরিয়ার ‘পোন্নিয়িন সেলভান ২

মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে জাদু দেখাচ্ছে পরিচালক মণি রত্নমের তামিল ছবি ‘পোন্নিয়িন সেলভান ২’। আর এবার মুক্তির মাত্র দুইদিনে বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির বেশি আয় করে রেকর্ড গড়লো এই ছবিটি।বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ঐশ্বরিয়া রাই অভিনীত এই ছবিটি আয় করেছিল ৬৪.১৪ কোটি রুপি। যেখানে শুধু মাত্র ভারতীয় বক্স অফিস থেকে এটি আয় করেছে ৩৮ কোটি রুপি।


০৮:২৩ পিএম, ১ মে ২০২৩ সোমবার

প্রেমিককে কবে বিয়ে করছেন, জানালেন তানজিন তিশা

প্রেমিককে কবে বিয়ে করছেন, জানালেন তানজিন তিশা

প্রেমিকের সঙ্গে প্রেম করছেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। কবে বিয়ে করবেন এ প্রশ্নেরও উত্তর দিয়েছেন এই গ্ল্যামারকন্যা। তানজিন তিশা জানান, তার প্রেমিক মিডিয়ার কেউ নন। ঈদ উপলক্ষে একটি টিভি অনুষ্ঠানে অংশ নেন তিশা। সেখানেই উপস্থাপক তার দিকে ছুঁড়ে দেন প্রেম সংক্রান্ত প্রশ্ন। কিছুটা থতমত খেয়ে তিশা জবাব দিলেন, ‘প্রেম তো করতেই পারি। হ্যাঁ, করছি।’


০৮:৩১ পিএম, ৩০ এপ্রিল ২০২৩ রবিবার

আমার সিনেমার খলনায়ক হবেন করণ: কঙ্গনা 

আমার সিনেমার খলনায়ক হবেন করণ: কঙ্গনা 

বলিপাড়ায় করণ জোহর ও কঙ্গনা রানাউতের আদায়-কাঁচকলায় সম্পর্কের কথা কারও অজানা নয়। সেটারই অবতারণা হলো আবারও।সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে বেশ উত্তেজিত করণ জোহর। ভিডিওতে করণ বলছেন, যখন কঙ্গনা আমাকে ‘মুভি মাফিয়া’ বলেন, তখন উনি আদতে কী বলতে চান? উনি কি মনে করেন, আমরা বসে আছি কাজ নিয়ে, আর ওকে কেউ কাজ দিচ্ছে না? হতেই তো পারে সেটা আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। সেই জন্য আমার নাম ‘মুভি মাফিয়া’? এটাও তো হতে পারে যে, আমি ওর সঙ্গে কাজ করতে আগ্রহীই নই।


০৪:৩৪ পিএম, ২৮ এপ্রিল ২০২৩ শুক্রবার

ন্যান্সির চলচ্চিত্র পুরস্কার চুরি: স্বামীসহ গৃহকর্মী কারাগারে

ন্যান্সির চলচ্চিত্র পুরস্কার চুরি: স্বামীসহ গৃহকর্মী কারাগারে

জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও অলংকার চুরির মামলায় গৃহকর্মী মোছা. তাহমিনা এবং তার স্বামী শাকিলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত এ আদেশ দেন। এদিন আসামিদের আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক ছাদেক মিয়া।


০৯:০২ পিএম, ২৭ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার

ন্যানসির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি

ন্যানসির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি হয়েছে। তার বাসা থেকেই পুরস্কারটি চুরি হয়েছে বলে জানা যায়। গণমাধ্যমে ন্যানসি জানিয়েছেন, গৃহকর্মীকে সন্দেহ করে তিনি গুলশান থানায় লিখিত অভিযোগ করেছেন।এ প্রসঙ্গে ন্যানসি বলেন, ‘আমার বাসায় তাহমিনা নামের মেয়েটির ঈদ পর্যন্ত কাজ করার কথা ছিল। কিন্তু ৫ এপ্রিল সে হঠাৎ জানায়, কাজ করতে পারবে না। কারণ হিসেবে তার অসুস্থতার কথা বলে। কিন্তু আমি চিকিৎসার জন্য সাহায্য করব বললেও তাহমিনা বিভিন্ন অজুহাতে কাজ ছেড়ে দেয়।’


১১:১৯ এএম, ২৭ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার

রাজ, রাজ্যকে নিয়ে পরীমনির ঈদ

রাজ, রাজ্যকে নিয়ে পরীমনির ঈদ

ঈদ নিয়ে এসেছে খুশি। সেই খুশিতে মেতেছে তারকারাও। তবে চিত্রনায়িকা পরীমনির খুশি একটু বেশি। কারণ, তার ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের এটি প্রথম ঈদ।মা হওয়ার পর এই ছেলেই পরীমনির দুনিয়া। তাই ছেলের জন্য দেশের পাশাপাশি কেনাকাটা করেছেন কলকাতা থেকেও। সংবাদমাধ্যমকে পরীমনি জানিয়েছেন, তিনি ও তার স্বামী শরীফুল রাজ মিলে ছেলে রাজ্যের প্রথম ঈদকে স্মরণীয় করে তুলতে চান। অনেক পরিকল্পনা তাদের।


০৯:৫০ এএম, ২৩ এপ্রিল ২০২৩ রবিবার

আদালতে অভিষেক-ঐশ্বরিয়াকন্যা আরাধ্যা!

আদালতে অভিষেক-ঐশ্বরিয়াকন্যা আরাধ্যা!

নাম তার আরাধ্যা বচ্চন। অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া বচ্চনের কন্যা। বিগবস অমিতাভ বচ্চনের নাতনি। মাত্র ১১ বছর বয়স তার। কৈশোরেও এখনো পা রাখেনি সে। তার আগেই আদালতে পা রাখল আরাধ্যা। কিন্তু কেন এত বড় পদক্ষেপ? জানা গেছে, এক ইউটিউব চ্যানেলে তার স্বাস্থ্য সম্পর্কে ভুয়া খবর প্রচার করা হয়েছে।


১১:৫৭ এএম, ২০ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার

হাতে চোট পেয়ে আহত মিমি

হাতে চোট পেয়ে আহত মিমি

হাতে চোট পেয়ে আহত হয়েছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। কয়েকটি ছবি পোস্ট করে তিনি নিজেই ভক্তদের সে কথা জানিয়েছেন। চোট পাওয়া হাতটিকে ঠিকভাবে রাখার জন্য আপাতত আর্মস্লিং পরে থাকতে হচ্ছে মিমিকে। শুধু তাই নয়, হাতের আঙুলেও চোট পেয়েছেন তিনি। সেলাই পড়েছে সেখানে। 


১২:২১ পিএম, ১৯ এপ্রিল ২০২৩ বুধবার

মিস ইন্ডিয়া হলেন রাজস্থানের নন্দিনী

মিস ইন্ডিয়া হলেন রাজস্থানের নন্দিনী

মিস ইন্ডিয়া ২০২৩-এর বিজয়ী হলেন রাজস্থানের নন্দিনী গুপ্তা। গতকাল শনিবার (১৫ এপ্রিল) রাতে এক জমকালো অনুষ্ঠানে দেশের সবচেয়ে জনপ্রিয় সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ীর মুকুট পড়েন তিনি। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৭১তম সংস্করণে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন নন্দিনী।


০১:৫০ পিএম, ১৬ এপ্রিল ২০২৩ রবিবার

রণবীরের সঙ্গে ব্রেকআপ ঈশ্বরের আশীর্বাদ: ক্যাটরিনা

রণবীরের সঙ্গে ব্রেকআপ ঈশ্বরের আশীর্বাদ: ক্যাটরিনা

আলিয়া-রণবীরের বিয়ে এক বছরে পা দিল। বিয়ের আগে পাঁচ বছর প্রেম করেছেন তারা। অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেটেই প্রেমের সূত্রপাত তাদের। তবে বলিউডের চকোলেট বয় রণবীরের প্রেমে পড়েননি এমন মানুষের সংখ্যা খুব কমই রয়েছে। দীপিকা পাড়ুকোন থেকে ক্যাটরিনা কাইফ, সোনম কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া—সবাই মোটামুটি হাবুডুবু খেয়েছেন রণবীরের প্রেমে। তবে দীপিকার সঙ্গে রণবীরের ব্রেকআপ হওয়ার পর অভিনেত্রীর অনেক কষ্ট হলেও ক্যাটরিনা কাইফের কিন্তু মোটেও তা হয়নি।


০৯:৫০ এএম, ১৬ এপ্রিল ২০২৩ রবিবার

মেয়ের সাফল্যে গর্বিত কিং খান

মেয়ের সাফল্যে গর্বিত কিং খান

বলিউড ‘বাদশা’র মেয়ে হিসেবেই সবজায়গায় পরিচিত হয়ে আসছিলেন সুহানা খান। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই নয়, বলিউডের অন্দরেও চর্চায় রয়েছে সুহানার নাম। যদিও এখনো পর্যন্ত বলিউডে মুক্তি পায়নি তার প্রথম সিনেমা।


০৬:১৭ পিএম, ১৩ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার

যে কারণে ঈদের কোনো নাটকে নেই নিশো-মেহজাবীন

যে কারণে ঈদের কোনো নাটকে নেই নিশো-মেহজাবীন

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর এই ঈদকে কেন্দ্র করে বিনোদনের বড় একটি অংশ দখল করে আছে বাংলা নাটক। দর্শকের সঙ্গে নাটকের সখ্যতা কতটা গভীর—সেটা বোঝা যায় ঈদ উৎসবে। নাটক ছাড়া তাদের ঈদের আনন্দ যেন ঠিক জমে ওঠে না।


১২:৪৬ পিএম, ১২ এপ্রিল ২০২৩ বুধবার

দেশে ভারতীয় সিনেমা আমদানির অনুমতি

দেশে ভারতীয় সিনেমা আমদানির অনুমতি

ভারতীয় সিনেমা আমদানির অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বছরে ১০টি করে ভারতীয় সিনেমা মুক্তি পাবে বাংলাদেশে। এর আগে শর্ত সাপেক্ষে ভারতীয় সিনেমা বাংলাদেশে আমদানির পক্ষে সম্মত হয় ঢাকাই চলচ্চিত্রের প্রযোজক, প্রেক্ষাগৃহ মালিক, পরিচালক, অভিনয় শিল্পী ও কলাকুশলীদের ১৯ সংগঠন।


০১:২৮ পিএম, ১১ এপ্রিল ২০২৩ মঙ্গলবার

পোড়া কাপড় কিনলেন চিত্রনায়িকা পূজা চেরি

পোড়া কাপড় কিনলেন চিত্রনায়িকা পূজা চেরি

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আহাজারি ছুঁয়ে গেছে বিনোদন অঙ্গনের মানুষদের।সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশের পাশাপাশি অনেক শিল্পীই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন। এবার বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তায় পোড়া কাপড় কিনলেন নতুন প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরি।


১১:৫৪ এএম, ১০ এপ্রিল ২০২৩ সোমবার

অ্যাসিডে দগ্ধ নারীদের পাশে শাহরুখ

অ্যাসিডে দগ্ধ নারীদের পাশে শাহরুখ

অভিনয় দিয়ে বিশ্বজয় করেছেন বলিউডের অভিনেতা শাহরুখ খান। কিন্তু রুপালি পর্দার বাইরে তথা বাস্তব জীবনেও যে তিনি হিরো সেটা কিন্তু মাঝেমধ্যে খবর উঠে আসে। আবারও দেখা গেলো সেই চিত্র, যা দেখে রীতিমতো বলিউড বাদশাহকে বাহবা দিচ্ছেন নেটিজেনরা।সম্প্রতি তার দলের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ম্যাচের খেলা দেখার জন্য কলকাতায় এসেছিলেন।


০৫:২৩ পিএম, ৯ এপ্রিল ২০২৩ রবিবার