বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনলেন নুসরাত
মা হতে চলেছেন টলিউড অভিনেত্রী ও তৃণমূলের সংসদ সদস্য নুসরাত জাহান। সেপ্টেম্বরেই সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি। অনেকদিন ধরে এমন জল্পনা চলার পর অবশেষে শিলমোহর পড়েছে তাতে। এবার নিজেই ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি শেয়ার করলেন নায়িকা। ক্যাপশনে লিখলেন, ‘উদারতা সব বদলে দেয়’।
০১:০০ পিএম, ২১ জুন ২০২১ সোমবার
বাবার কবরেই যেন আমাকে দাফন করা হয়: ববিতা
বিশ্ব বাবা দিবসে নিজের বাবা নিজামুদ্দিন আতাউরকে নিয়ে সৃতিচারণ করে একসময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা ববিতা জানিয়েছেন, বাবার কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছেন। পাশাপাশি ইচ্ছা পোষণ করেছেন, তিনি মারা যাওয়ার পর তাকে যেন বনানী কবরস্থানে তার বাবার কবরেই দাফন করা হয়।
০৩:৩৯ পিএম, ২০ জুন ২০২১ রবিবার
নবাব এলএলবি’র সাথে অবিচার হয়েছে: স্পর্শিয়া
আগামী ২৫ জুন সিনেমা হলে মুক্তি পেতে চলেছে শাকিব খান ও মাহিয়া মাহি অভিনীত অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘নবাব এলএলবি’। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন। ছবির মুক্তিকে সামনে রেখে আপাতত জোর প্রচারণায় ব্যস্ত পরিচালক ও নায়ক শাকিব খান। শাকিব-মাহি ছাড়াও এই ছবির একটি বিশেষ চরিত্রে অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াও রয়েছেন।
০৩:৪৮ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার
টলিউডে ফের বাংলা সিরিয়ালের শ্যুটিং শুরু
অবশেষে স্বস্তি ফিরল টলিউডে। প্রযোজক-ফেডারেশন-আর্টিস্ট ফোরামের মধ্যে শ্যুটিং নিয়ে চলতে থাকা টানাপড়েনে সাময়িক দাঁড়ি। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এবং মন্ত্রী অরূপ বিশ্বাস, পরিচালক ও রাজ্যের সংস্কৃতি সেলের সম্পাদক রাজ চক্রবর্তী, পরিচালক-প্রযোজক-অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের মধ্যস্থতায় নিয়মিত শ্যুটিং শুরু টেলিপাড়ায়।
০৫:২২ পিএম, ১৮ জুন ২০২১ শুক্রবার
কিংবদন্তি অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদারের জন্মদিন আজ
ফেরদৌসী মজুমদার; মঞ্চ ও টেলিভিশন জগতের জীবন্ত কিংবদন্তি অভিনয়শিল্পী। স্বাধীনতা-উত্তরকালে দুই ভুবনে সফলতার সঙ্গে অভিনয় করে আসছেন। ধারাবাহিক নাটক ‘সংশপ্তক’-এ হুরমতি চরিত্রে অভিনয় করে তিনি বিপুল প্রশংসা লাভ করেন। আজ ১৮ জুন শুক্রবার তার ৭৮তম জন্মদিন।
০১:৩২ পিএম, ১৮ জুন ২০২১ শুক্রবার
স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব শুরু কাল
আটদিনব্যাপী ‘তৃতীয় বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০২১’ শুরু হচ্ছে আগামীকাল ১৮ জুন শুক্রবার।এবারের উৎসবটি উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার ‘হীরালাল সেন’ কে উৎসর্গ করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এ উৎসব চলবে কাল ১৮ জুন থেকে ২৫ জুন পর্যন্ত।
০২:০০ পিএম, ১৭ জুন ২০২১ বৃহস্পতিবার
ক্লাবে ভাঙচুরের অভিযোগ, পরীমনি বললেন ষড়যন্ত্র
সাভারের বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমনিকে মারধর ও যৌন হেনস্তার ঘটনায় যখন গোটা দেশ তোলপাড়, ঠিক তখনই নায়িকার বিরুদ্ধেই উঠল গুলশানের অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ। কিন্তু এই অভিযোগকে গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছেন পরীমনি। এই অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, ‘এটা একটা ষড়যন্ত্র।
১২:১৬ পিএম, ১৭ জুন ২০২১ বৃহস্পতিবার
পরীমণিকে অচেতন অবস্থায় কোলে নিয়ে বের হন জিমি
চিত্রনায়িকা পরীমণিকে হত্যা ও ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলার ঘটনায় ঢাকা বোট ক্লাবের সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পরীমণিকে অচেতন অবস্থায় কোলে করে নিয়ে বের হন জিমি ও একজন সিকিউরিটি গার্ড।
০২:৫৪ পিএম, ১৬ জুন ২০২১ বুধবার
ইন্দ্রনীল-বরখার ১৩ বছরের সংসারে ভাঙন!
ভারতীয় টেলিভিশনের অন্যতম সেরা তারকা দম্পতি ইন্দ্রনীল সেনগুপ্ত ও বরখা বিস্ত। তাদের ১৩ বছরের সাজানো সংসারও নাকি এখন ভাঙতে বসেছে। ভারতীয় মিডিয়া সূত্রে খবর, মেয়েকে নিয়ে আলাদা থাকছেন বরখা। এই আলাদা থাকার পেছনে উঠে আসছে টলিউডের মিষ্টি মেয়ে ইশা সাহার নাম। শোনা যাচ্ছে, ইন্দ্রনীলের সঙ্গে ডেট করছেন ইশা।
০১:২৫ পিএম, ১৬ জুন ২০২১ বুধবার
পরীমনিকে যৌন হেনস্তা: অবশেষে নিন্দা জানাল শিল্পী সমিত
নানা সমালোচনা ও বিতর্কের পর অবশেষে পরীমনিকে যৌন হেনস্তা ও হত্যাচেষ্টার ঘটনায় নিন্দা জানাল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সোমবার মধ্য রাতে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সাভারের বিরুলিয়া এলাকায় বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমণির সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তীব্র নিন্দা জ্ঞাপন করছে।
০১:৪৬ পিএম, ১৫ জুন ২০২১ মঙ্গলবার
স্বনামধন্য অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
আফরোজা সুলতানা রত্না, ভক্তরা যাকে চেনেন শাবানা নামে। আজ ১৫ জুন দেশের কিংবদন্তী এই অভিনেত্রীর জন্মদিন। ১৯৬২ সালে শিশুশিল্পী হিসেবে ‘নতুন সুর’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে আবির্ভাব ঘটে। পরে ১৯৬৭ সালে ‘চকোরী’ সিনেমায় চিত্রনায়ক নাদিমের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন।
০১:৪৬ পিএম, ১৫ জুন ২০২১ মঙ্গলবার
মানুষ হিসেবে পরীমনির জন্য আমি কষ্ট পাচ্ছি: জয়া
দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় ফুলে-ফেঁপে উঠেছে শোবিজ অঙ্গন। ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন শোবিজের অনেক তারকাশিল্পী। তারা দাঁড়িয়েছেন পরীর পাশে। করছেন প্রতিবাদ, চাইছেন অপরাধীদের বিচার।
০৩:১৪ পিএম, ১৪ জুন ২০২১ সোমবার
ধর্ষণ ও হত্যাচেষ্টা: মামলা করলেন পরীমনি
ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন চিত্রনায়িকা পরীমনি। আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ছয়জনের বিরুদ্ধে এই মামলা করা হয়। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় সাভার থানায় এই মামলা দায়ের করেন পরীমনি।
০১:৫১ পিএম, ১৪ জুন ২০২১ সোমবার
বিয়ে করিনি দাবি নুসরাতের, সরকারি নথি বলছে ভিন্নকথা
পশ্চিমবঙ্গের আলোচিত অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানের বিবাহবিচ্ছেদ নিয়ে বেশ কিছু দিন ধরেই চলছে নানা শোরগোল। এর মধ্যে তার সন্তানসম্ভবা হওয়ার খবরও বেরিয়েছে। তবে বুধবার নুসরাত গণমাধ্যমের কাছে দাবি করেছেন, তিনি নিখিল জৈনের সঙ্গে লিভ টুগেদার করেছেন। বিয়ে করেননি। তবে সরকারি নথি বলছে ভিন্নকথা।
১২:৫৩ পিএম, ১০ জুন ২০২১ বৃহস্পতিবার
যশের কারণে মিমি-নুসরাতের বন্ধুত্বে ফাটল
টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহানের সুসর্ম্পকের কথা টলিপাড়ার সবারই জানা। রাজনৈতিক মতাদর্শও একই তাদের। অভিনেত্রী থেকে নেত্রী হয়েছেন দুজন একসঙ্গে। একে অপরকে ‘বোনুয়া’ বলেও ডাকেন। রাজনৈতিক মিটিং থেকে শুরু করে বন্ধুদের পার্টি, টলিগঞ্জে প্রিমিয়ার থেকে বাড়ির অনুষ্ঠান- সবখানেই একসঙ্গে হাজির থাকতেন মিমি-নুসরাত।
০২:৩০ পিএম, ৯ জুন ২০২১ বুধবার
পাকিস্তানের ধারাবাহিকে বাংলা গান! উদ্দেশ্য নিয়ে প্রশ্ন
পাকিস্তানি ধারাবাহিকে বাংলা গান। রবি ঠাকুরের ‘আমার পরান যাহা চায়’ ধারাবাহিকের সে দেশের ধারাবাহিকে উঠে আসার পরে আরও এক নিদর্শন প্রকাশ্যে। এটা কি বাংলাদেশি দর্শক টানার কৌশল? বেশ কিছু নেটাগরিকের তো তাই মত। কারণ যাই হোক, বাংলা ভাষাভাষি মানুষ কিন্তু এতে আপ্লুত।
০২:২৯ পিএম, ৯ জুন ২০২১ বুধবার
তেলেগুর পর ঢালিউডে প্রথমবার প্রধান চরিত্রে মেঘলা
ঢাকাই সিনেমায় প্রথমবারের মতো প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করলেন অভিনেত্রী মেঘলা মুক্তা। ছবির নাম ‘পায়ের ছাপ’। এটি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মান্নু, প্রযোজনা করেছেন ইমপ্রেস টেলিফিল্ম। সম্প্রতি ছবিটির শুটিং শেষ হয়েছে। বর্তমানে সেটি সম্পাদনার টেবিলে রয়েছে। ‘পায়ের ছাপ’ একটি নারীকেন্দ্রীক চলচ্চিত্র।
০২:৫৫ পিএম, ৮ জুন ২০২১ মঙ্গলবার
বিতর্কিত পরিস্থিতিতে নুসরাত জাহানকে সমর্থন তসলিমার
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে গত দুদিন ধরে উত্তাল টলিউডপাড়া। ছয় মাসেরও বেশি সময় ধরে দ্বিতীয় স্বামী নিখিল জৈনের থেকে আলাদা থাকছেন এই নায়িকা। প্রেম করছেন অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে। একসঙ্গে থাকছেনও। কাজেই ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন, নুসরাতের গর্ভের সন্তান নিখিলের নয়, যশের।
০১:০৪ পিএম, ৭ জুন ২০২১ সোমবার
সাত পাকে বাঁধা পড়লেন ইয়ামি গৌতম
করোনা মহামারির চোখ রাঙানিকে উপেক্ষা করেই বিয়ে সারলেন হৃত্বিক রোশনের ‘কাবিল’ ছবির নায়িকা ইয়ামি গৌতম। তবে করোনার বিধিনিষেধের কারণে সেই বিয়েতে ছিল না তেমন কোনো আনন্দ, উল্লাস বা উদযাপন। ঘরোয়াভাবে আয়োজিত ওই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুধু দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয়-স্বজন।
০২:৫০ পিএম, ৫ জুন ২০২১ শনিবার
কানের অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’
চলচ্চিত্র দুনিয়ার গুরুত্বপূর্ণ আয়োজন কান উৎসবের অফিসিয়াল সিলেকশন ঘোষণা করা হলো। কম্পিটিশন, আঁ সার্তে রিগার, আউট অব কম্পিটিশন, মিডনাইট স্ক্রিনিংস, কান প্রিমিয়ার ও স্পেশাল স্ক্রিনিংস বিভাগে জায়গা করে নিয়েছে বিভিন্ন দেশের ছবি। এর মধ্যে আঁ সার্তে রিগারে স্থান পেয়েছে আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’।
০২:৫০ পিএম, ৪ জুন ২০২১ শুক্রবার
২৭ বছরের দাম্পত্যের ইতি টানলেন আন্ডারউড ও ডিজায়া
দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিলেন হলিউড অভিনেতা ব্লেয়ার আন্ডারউড এবং তার স্ত্রী ডিজায়ার দা কোস্তা। তবে তাদের তিন ছেলেমেয়ের দেখাশোনা এখনও এক সঙ্গেই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ওই তারকা দম্পতি। পাশাপাশি তাদের দাবি বৈবাহিক বিচ্ছেদ হয়ে গেলেও বন্ধু থাকবেন তারা।
০৩:৪৩ পিএম, ২ জুন ২০২১ বুধবার
বিরতি ভেঙে অভিনয়ে ফিরলেন ঈশিতা
এক সময়ের জনপ্রিয় মডেল ও নাট্য অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতা বর্তমানে অভিনয়ে অনেকটাই অনিয়মিত। তিনি শেষ ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন গত বছরের শুরুর দিকে। অভিনয় করেছিলেন দুটি টিভি নাটকে। দেড় বছরের বিরতি কাটিয়ে সম্প্রতি আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন ঈশিতা।
০৪:২৪ পিএম, ১ জুন ২০২১ মঙ্গলবার
বিধানসভা উপনির্বাচনে প্রার্থী তৃণা সাহা
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা উপনির্বাচনে খড়দহ কেন্দ্র থেকে শাসকদলের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন অভিনেত্রী তৃণা সাহা। রোববার সন্ধ্য়াবেলা এমন গুঞ্জনেই উত্তাল ছিল টেলিপাড়া। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে স্বামী নীল ভট্টাচার্যকে নিয়ে তৃণা যোগ দেন তৃণমূল কংগ্রেসে।
০৩:৩৬ পিএম, ৩১ মে ২০২১ সোমবার
ছন্দে ফিরেছেন তানভীন সুইটি
নন্দিত মডেল ও অভিনেত্রী তানভীন সুইটি কিছুদিন আগে বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন ভিত্তিক টাকা স্থানান্তর (এমএফএস) সেবাদানকারী প্রতিষ্ঠানের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে বেশ সাড়া ফেলেছিলেন। বিশেষ করে বিজ্ঞাপনটি প্রচারের শুরুর সময় থেকে এখন পর্যন্ত সুইটির বলা সংলাপ ‘এসব ফ্রটগিরি আমার সাথে চলবে না’ বেশ আলোচনাতেও রয়েছে।
০৩:০৭ পিএম, ২৭ মে ২০২১ বৃহস্পতিবার
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান


































